দিনের শেষে ৭০০ পয়েন্ট পুনরুদ্ধার! সেনসেক্সের রেকর্ড উত্থান, সর্বকালের রেকর্ড নিফটিতেও
দিনের শেষে শেয়ার বাজারে শক্তিশালী পুনরুদ্ধার। মূলত ব্যাঙ্কিং শেয়ারের ঊর্ধ্বগতির কারণে রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে সেনসেক্স। এদিন সেনসেস্ক দিনের সর্বনিম্ন স্তর থেকে ৬৯৪ পয়েন্ট পুনরুদ্ধার করে রেকর্ড উচ্চতায় ৭৪,০১৮.৩৯ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে নিফটিও ২২,৪৫৩.৯৫-এ সর্বকালের রেকর্ড স্পর্শ করেছে।
বুধবার দুপুর ২.৩৯ নাগাদ সেনসেক্স ৩৩০ পয়েন্ট বেড়ে ৭৪০০৬.৮৯ এবং নিফটি ৫০ সূচক ১০২ পয়েন্ট বেড়ে ২২,৪৫৮.৬০-তে গিয়ে দাঁড়ায়। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-নিফটি ব্যাঙ্ক সূচক ৫৬৮ পয়েন্ট বেড়ে ৪৮,১৪৩-এ গিয়ে দাঁড়ায়। এদিন ব্যাঙ্কিং শেয়ার কেনার জন্য বাজার ছিল ঊর্ধ্বমুখী। আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার ছিল এগুলির মধ্যে শীর্ষে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ১৩ টি প্রধান সেক্টর গেজের মধ্যে নটি নিফটি ব্যাঙ্ক সূচচকের এক শতাংশ বৃদ্ধির ফলে বেশি লেনদেন হয়েছে। ফিনান্সিয়াল সার্ভিসেস, এফএমসিজি, আইটি, ফার্মা ও বেসরকারি ব্যাঙ্কের সূচকগুলি ০৫.-১ শতাংশের মধ্যে বেড়েছে। অন্যদিকে মেটাল, মিডিয়া, রিয়েলটি, তেল ও গ্যাসের শেয়ার এদিন চাপের মধ্যে ছিল।
অন্যদিকে নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১ শতাংশ এবং নিফটি স্মলক্যাপ ১০০ সূচক ২ শতাংশ কমে যাওয়ায় মিড ও স্মল ক্যাপ শেয়ারগুলিও চাপের মধ্যে ছিল।
এদিন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ার ২.৭ শতাংশ বেড়ে ১৭৬২ টাকায় গিয়ে দাঁড়ায়। এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ অটো, ডিভিস ল্যাব, এসবিআই লাইফ, সান ফার্মা, টাটা কনজিউমার প্রোডাক্টস, টাইটান, এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ার ১ থেকে ২.৪ শতাংশের মধ্যে বেড়েছে।
অন্যদিকে আল্ট্রাটেক সিমেন্ট, আদানি এন্টারপ্রাইজ, এনটিপিসি, ভারত পেট্রোলিয়াম, জেএসডব্লিউ স্টিল, আদানি স্পোর্টস, মারুতি সুজুকি এবং পাওয়ার গ্রিডের শেয়ার ছিল নিম্নমুখী।












Click it and Unblock the Notifications