কী হতে চলেছে নতুর আর্থিক বছরের নীতি, নজরে আরবিআইয়ের বৈঠক
আরবিআইয়ের হিসেবে জুলাই মাসে শেষ হয় অর্থবর্ষ। অগাস্ট থেকে নতুন অর্থবর্ষের সূচনা। এই সূচনালগ্নে আজ প্রথম বৈঠক মানিটারি পরিলি কমিটির। এর উপরেই নির্ভর করবে দেশের অর্থনীতি কোন দিকে এগোবে।
আরবিআইয়ের হিসেবে জুলাই মাসে শেষ হয় অর্থবর্ষ। অগাস্ট থেকে নতুন অর্থবর্ষের সূচনা। এই সূচনালগ্নে আজ প্রথম বৈঠক মানিটারি পরিলি কমিটির। এর উপরেই নির্ভর করবে দেশের অর্থনীতি কোন দিকে এগোবে। মনে করা হচ্ছে মোদী সরকারের ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে ভারতকে পৌঁছে দেওয়ার পথে এগিয়ে দিতে একাধিক আর্থিক পলিসিতে সুদ কমতে পারে। রেপোরেট ২৫বিপিএস কমাতে পারে আরবিআই। এতে সুবিধা পাবে ব্যাঙ্কগুলি।

কাশ্মীর নিয়ে নতুন সিদ্ধান্তের পরে নতুন করে বিনিয়োগের আশা দেখছে দেশ। বণিকমহলও এই নিয়ে বিশেষভাবে উৎসাহী। তবে সেনসেক্সের অবস্থা গত কয়েক মাস ধরে যেভাবে এগোচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের। আন্তর্জাতিক বাজারে ভারতের একাধিক কোম্পানির শেয়ার পড়তে শুরু করেছে।
শেয়ার বাজারের হাল এই গতিতে চললে মোদীর প্রতিশ্রুতি পূরণ বিশবাঁও জলে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে আবার নতুন করে আশা দেখাচ্ছে কাশ্মীর। উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের কারণে প্রচুর শিল্প আসার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই কাশ্মীরে একটি দফতর খোলার কথা ঘোষণা করেছে অ্যাসোচ্যাম। সবকিছু ঠিকঠাক থাকলে আর বেশি দেরি নেই কাশ্মীরে বিদেশি বিনিয়োগ আসতে শুরু করবে। এতে আখেরে লাভ হবে দেশের অর্থনীতিরই। কাজেই আজকের বৈঠকে কাশ্মীর বড় প্রভাব ফেলতে পারে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।












Click it and Unblock the Notifications