Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bank Open: মাস শেষে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক! করা যাবে সমস্ত আর্থিক লেনদেন

Bank Open: মাসের শেষে খোলা থাকবে ব্যাঙ্ক! করা যাবে সমস্ত লেনদেনও। এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। চলতি অর্থবছর অর্থাৎ 2023-24 এর শেষ দিন আগামী ৩১ মার্চ অর্থাৎ রবিবার। আর্থিক বছরের শেষদিনে বেশ কিছু লেনদেন সংক্রকান্ত কাজ থাকে।

গ্রাহকদের সুবিধার কথা ভেবেই সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI Decision) । ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে টুইট করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রবিবার অর্থাৎ ৩১ মার্চ সমস্ত ব্যাঙ্ক খোলা (Bank Open) থাকবে।

Bank Open

চলতি অর্থবছরের অ্যানুয়াল ক্লোজিং রয়েছে সেদিন। আর সেজন্য ব্যাঙ্ক খোলার (Bank Open) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ দিনের মতো ব্যাঙ্ক খুলবে এবং নির্দিষ্ট সময় বন্ধ হবে। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সমস্ত ব্যাঙ্ককে নির্দেশিকা পাঠানো হয়েছে। ফলে সমস্ত ধরনের লেনদেন সেদিন করা যাবে বলেও খবর।

শুধু রবিবার নয়, মাসের শেষ শনিবারও ব্যাঙ্ক খোলা (Bank Open) থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে NEFT এবং RTGS লেনদেনও মধ্যরাত অর্থাৎ ১২টা পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। এছাড়াও সরকারি চেকের ক্লিয়ারিংয়ের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে স্টক মার্কেট সেদিন বন্ধ থাকবে বলেই খবর।

বলে রাখা প্রয়োজন, এর আগে আয়কর দফতর তাদের সমস্ত অফিস খুলে রাখার সিদ্ধান্ত জানিয়েছে। গুড ফ্রাইডেসহ শনি ও রবিবারের ছুটিও বাতিল করা হয়েছে আয়কর দফতরের তরফে। গুড ফ্রাইডে আগামী ২৯ মার্চ রয়েছে। ৩০ মার্চ শনিবার এবং ৩১ মার্চ রবিবার। অর্থাৎ সংশ্লিষ্ট দফতরের কর্মীদের আগামী তিনদিন টানা কাজ করতে হবে।

কোনও ছুটি থাকছে না বলে জানানো হয়েছে কর্মীদের। এই তিনদিন সমস্ত আয়কর সংক্রান্ত সমস্ত কাজ চলবে বলেও খবর। উল্লেখ্য, আগামী ১ লা এপ্রিল থেকে নয়া আর্থিক বছর অর্থাৎ 2024-2025 শুরু হতে চলেছে। ইতিমধ্যে অন্তবরতী বাজেট পেশ করেছে মোদী সরকার। সেই মতো একাধিক নয়া ঘোষণা বাস্তবায়ণ হবে। ব্যাঙ্ক সহ একাধিক নিয়মে বদল ঘটতে পারে আগামী ১লা এপ্রিল থেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+