হাতে প্রয়োজনীয় টাকা আছে তো, না হলে মুশকিলে পড়তে পারেন
আজ থেকে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ব্যাঙ্কের হিসেবে এই শনিবার হল দ্বিতীয় শনিবার, সুতরাং বন্ধ। রবিবার সাধারণ ছুটির দিন। সোমবার জন্মাষ্টমী, ব্যাঙ্ক বন্ধ। মঙ্গলবার স্বাধীনতা দিবসের ছুটি
শনিবার থেকে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ। প্রতিমাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। এই শনিবার হল দ্বিতীয় শনিবার। রবিবার সাধারণ ছুটির দিন।
সোমবার জন্মাষ্টমী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ছুটির দিন।

পরপর চারদিনের ছুটির মোকাবিলায় হাতে যদি টাকা না থাকে তাহলে তাড়াতাড়ি এটিএম-এ চলে যেতে পারেন। তুলে রাখতে পারেন প্রয়োজনীয় টাকা। পরে গেলে নিরাশ হওয়ার সম্ভাবনা।

পরের সপ্তাহ অর্থাৎ ২১ অগাস্ট থেকে শুরু হওয়া সপ্তাহেও তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। তবে সেটা টানা ছুটি নয়। ২২ অগাস্ট মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট। ২৫ অগাস্ট গণেশ চতুর্থী। ২৬ অগাস্ট চতুর্থ শনিবার।












Click it and Unblock the Notifications