জিও এফেক্ট! এবার এই সংস্থা দিচ্ছে একদিনে ৩ জিবি ডেটা
এয়ারটেল নয়া আকর্ষণীয় প্ল্যান নিয়ে এল। যে প্ল্যান অনুযায়ী দিনে ২ জিবি করে ডেটা পাওয়া যাবে।
রিলায়েন্স জিও-র চাপে অন্য টেলিকম কোম্পানিগুলি একধাক্কায় অনেকটা নিচে নেমে এসেছে। জিও-র সঙ্গে পাল্লা দিতে তাই নিত্যনতুন প্ল্যান বাজারে আনছে অন্যরা। সেভাবেই এবার এয়ারটেল নয়া আকর্ষণীয় প্ল্যান নিয়ে এল। যে প্ল্যান অনুযায়ী দিনে ২ জিবি করে ডেটা পাওয়া যাবে।

৩৪৯ টাকা ও ৫৪৯ টাকার প্রিপেড প্ল্যান আনা হয়েছে। আগে ৩৪৯ টাকায় ১.৫ জিবি ডেটা পাওয়া যেত ২৮ দিনের জন্য। এখন তা বাড়িয়ে ২ জিবি করে দেওয়া হয়েছে।
এর পাশাপাশি ৫৪৯ টাকার প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যেত। এখন তা বাড়িয়ে প্রতিদিনে ৩ জিবি করে দেওয়া হয়েছে। এসবের পাশাপাশি আনলিমিটেড লোকাল, এসটিডি ভয়েস কল, রোমিং ফ্রি রয়েছে। এবং দিনে ১০০টি এসএমএস ফ্রি রয়েছে।
এয়ারটেলের ওয়েবসাইটে গেলে ৩৪৯ টাকায় এখনও ১.৫ জিবি ডেটাই দেখানো হচ্ছে। তবে নিজের কার্টে এয়ারটেল প্রিপেড নম্বর রিচার্জ ও অ্যাড প্যাক অ্যাড করলেই নতুন ডেটা লিমিট দেখাবে। সেখান থেকে রিচার্জ করলেই তা ব্যবহার করতে পারবেন।












Click it and Unblock the Notifications