এই পরিষেবা চালু করে জিও-কে ধরে ফেলল এয়ারটেল
ভোলটিই পরিষেবা চালু করে জিওকে ছুঁয়ে ফেলল এয়ারটেল, সোমবার থেকেই মুম্বইতে শুরু হল তাদের ভোলটিই পরিষেবা।
জিও-কে ধরে ফেলল দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক এয়ারটেল। সোমবারই তাদের ভোলটিই পরিষেবা শুরু হয়ে গেল বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তবে গোটা দেশে নয়, প্রাথমিকভাবে মুম্বই দিয়েই এই পরিষেবা চালু করল এয়ারটেল। ভোলটিই পরিষেবা চালু করে দ্বিতীয় স্থানে উঠে এল এয়ারটেল। এতদিন পর্যন্ত শুধুমাত্র জিও-ই এই পরিষেবা দিয়ে আসছিল।

ভয়েস ওভার এলটিই বা ভোলটিই হল ৪জি-নেটওয়ার্কে কথা বলা। জিও ছাড়া এতদিন পর্যন্ত এই পরিষেবা কারওরই ছিল না। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, প্রত্যেকেরই ৪জি নেটওয়ার্ক থাকলেও তা শুধুমাত্র ইন্টারনেট সার্ফিং পর্যন্তই সীমিত ছিল। কথা বলতে সেই ৩জি নেটওয়ার্কেই এখনও ভরসা বাকিদের। ভিওএলটিলই -র মাধ্যমে কথা আরও বেশি স্পষ্ট শোনা যাবে। এই ভোলটিই পরিষেবা নিতে আলাদা করে কোনও খরচ করতে হবে না গ্রাহকদের। শুধুমাত্র ৪জি সিম ও ৪জি হ্যান্ডসেট হলে এই ভোলটিই পরিষেবা আপনাআপনিই চালু হয়ে যাবে।
তবে জিও-র সঙ্গে তফাৎ থাকছেই। জিও শুধুমাত্র ৪জি নেটওয়ার্কেই কাজ করে। ৩জি নেটওয়ার্কই নেই জিও-র। আর এখানেই এগিয়ে এয়ারটেল। যাঁদের ৪জি হ্যান্ডসেট রয়েছে, তাঁরা যেমন ৪জি ভোলটিই পাবেন, আবার যাদের ৩জি হ্যান্ডসেট রয়েছে, তাঁরা ৪জি ভোলটিই না পেলেও তাঁদের মোবাইল ব্যবহারে কোনও ছেদ পড়বে না। এমনকী কোথাও ৪জি সিগন্যাল দুর্বল হলে, নিজে থেকেই তা ৩জি হয়ে যাবে যাতে কথা বলায় কোনও ব্যাঘাত না ঘটে।
আপাততভাবে মুম্বই দিয়ে যাত্রা শুরু হলেও শীঘ্রই গোটা দেশে ৪জি ভোলটিই পরিষেবা চালু হয়ে যাবে বলে এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications