জিওকে টেক্কা, দিওয়ালিতেই ফোরজি স্মার্টফোন এয়ারটেলের
দিওয়ালিতেই নতুন ফোরজি স্মার্টফোন বাজারে আনতে চলেছে এয়ারটেল। ইন্ডিয়ান স্মার্টফোন ব্রান্ড কার্বন মোবাইলের সঙ্গে যৌথভাবে আনা হচ্ছে এই স্মার্টফোন। যার বাজার মূল্য হবে ১৩৯৯ টাকা।
দিওয়ালিতেই নতুন ফোরজি স্মার্টফোন বাজারে আনতে চলেছে এয়ারটেল। ইন্ডিয়ান স্মার্টফোন ব্রান্ড কার্বন মোবাইলের সঙ্গে যৌথভাবে আনা হচ্ছে এই স্মার্টফোন। যার বাজার মূল্য হবে ১৩৯৯ টাকা।

সাশ্রয়ী মূল্যের পরিসীমার মধ্যে ভবিষ্যতে আরও ফোন আনার পরিকল্পনা রয়েছে জানানো হয়েছে টেলিকম প্রোভাইডারের তরফে। বিভিন্ন অংশীদারি ব্যবসায় এয়ারটেলই প্রথম যারা মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারকদের সঙ্গে যুক্তভাবে পরিসীমার মধ্যে ফোরজি স্মার্টফোন বাজারে আানতে চলেছে।
এই অংশীদারি ব্যবসায় কার্বন এ ফর্টি ইন্ডিয়ান অনেক কম মূল্যে পাওয়া যাবে। এই মুহুর্তে এই ফোনের বাজার মূল্য ৩৪৯৯ টাকা। কার্বন এ ফর্টি ইন্ডিয়ান পুরোপুরি টাচস্ক্রিনযুক্ত এবং এতে দুটি সিমের স্লট রয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবসহ গুগল প্লেস্টোর থেকে সব অ্যাপসই ডাউনলোড করা যাবে। এয়ারটেলের ১৬৯ টাকার মান্থলি প্যাকে এই ফোরজি স্মার্টফোন পাওয়া যাবে।

Click it and Unblock the Notifications