Airtel Data Breach: ডার্ক ওয়েবে ফাঁস ৩৭.৫ কোটি গ্রাহকের নাম, ঠিকানা, ফোন নম্বর? সত্যিটা জেনে নিন
Airtel Data Breach: ডার্ক ওয়েবের নান শুনলেই বুক কেঁপে ওঠে। সেখানে তথ্য ফাঁস হয়ে গেলে নানাভাবে বিপদে পড়তে হতে পারে। সেভাবেই ৩৭.৫ কোটি এয়ারটেল (Airtel) ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে গিয়েছে, এমনই খবর প্রকাশ্যে এসেছিল। যা শুনে গ্রাহকদের একেবারে মাথায় হাত। তবে এয়ারটেলের তরফে যা জানানো হল, তাতে স্বস্তি ফিরেছে গ্রাহকদের।
সংস্থার তরফে সব অভিযোগ উড়িয়ে (Airtel Data Breach) দেওয়া হয়েছে। তাদের দাবি, এয়ারটেল সংস্থার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের প্রচার চালানো হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

অসমর্থিত সূত্রে একটি রিপোর্টে বলা হয়েছিল, গ্রাহকদের ফোন নম্বর, ইমেইল, ঠিকানা, জন্ম তারিখ, বাবার নাম, আধার কার্ডের তথ্যও ফাঁস হয়ে গিয়েছে।
এয়ারটেলের মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, এয়ারটেল গ্রাহকদের তথ্য ফাঁস (Airtel Data Breach) হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। আমরা এ ব্যাপারে পূর্ণ তদন্ত করেছি। তাতে উঠে এসেছে যে এরকম কোনও তথ্য ফাঁস হয়নি। ডার্ক ওয়েবের এক ইনফরমার জানিয়েছেন xenZen নামে একটি থ্রেড দাবি করেছে যে এয়ারটেল গ্রাহকদের সব তথ্য বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রায় ৫০,০০০ ডলারে সেই তথ্য বিক্রি করে দেওয়ার কথা বলা হয়েছিল।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আর সেই ঘটনায় ডার্কওয়েবের নাম সামনে আসে। সেখানে কয়েক লাখ টাকায় বিক্রি হয় প্রশ্নফাঁস।












Click it and Unblock the Notifications