৭০৬ টাকার টিকিটে বিমান যাত্রার সুযোগ, জানুন বিস্তারিত
বর্ষার মরশুমে বিমানে চড়ে দেশের কোথাও বেড়ানোর পরিকল্পনা করছেন? তাহলে এয়ার ইন্ডিয়ার 'সাভান স্পেশাল ২০১৭ সেল" -এর কথা নিশ্চয় জেনে রাখা ভালো।
বর্ষার মরশুমে বিমানে চড়ে দেশের কোথাও বেড়ানোর পরিকল্পনা করছেন? তাহলে এয়ার ইন্ডিয়ার 'সাভান স্পেশাল ২০১৭ সেল" -এর কথা নিশ্চয় জেনে রাখা ভালো। এই অফারের মাধ্যমে এয়ার ইন্ডিয়ার বিমানে টিকিটের ভাড়া নূন্যতম ধার্য করা হয়েছে ৭০৬ টাকা(সব কিছু মিলিয়ে)।

সস্তায় এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ার এই অফার পয়লা জুলাই থেকে শুরু করে ২০ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে যে আগে টিকিট কাটবেন,তিনি আগে বিমানের আসন বুক করতে পারবেন। গোটা প্রক্রিয়াটি 'ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ 'নিয়মে হবে। তবে এয়াল ইন্ডিয়ার বিমান গুলিতে কিছু নির্দিষ্ট সংখ্যক আসনের ক্ষেত্রেই এই অফার দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার এই এই অফার শুধুমাত্র দেশের আভ্যন্তরীন জায়গায় ঘোরার জন্যই প্রযোজ্য। উল্লেখ্য, বর্ষা দেশের এমন একটা সময় যখন অসামরিক বিমান পরিবহনের ব্যবসা এদেশে ব্যাহত হয়। আর সেই ক্ষতির দিকটিকেই এবার লাভে রূপান্ত করার জন্য এই পদক্ষের এয়ার ইন্ডিয়ার বলে ধারণা অনেকেরই। এয়ার ইন্ডিয়া ছাড়াও, ভিস্তারা, ইন্ডিগো, স্পাইস জেট ও বেশ কিছু আফার নিয় এসেছে বিমান পরিষেবায়।












Click it and Unblock the Notifications