মাত্র ৯৯ টাকায় বিমানে চড়ার সুযোগ, কীভাবে কাটবেন টিকিট
এই সুযোগ ডিসকাউন্টে বিমানের টিকিট কেনার। এয়ার এশিয়া এই মরশুমের সেরা অফার নিয়ে এসেছে বলে দাবি করেছে। দেশীয় উড়ানে মাত্র ৯৯ টাকার বেস ফেয়ারে টিকিট দিচ্ছে এয়ার এশিয়া।
যদি ছুটির মধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এই সুযোগ ডিসকাউন্টে বিমানের টিকিট কেনার। এয়ার এশিয়া এই মরশুমের সেরা অফার নিয়ে এসেছে বলে দাবি করেছে। দেশীয় উড়ানে মাত্র ৯৯ টাকার বেস ফেয়ারে টিকিট দিচ্ছে এয়ার এশিয়া। এবং আন্তর্জাতিক উড়ানে ৪৪৪ টাকার বেস ফেয়ারে উড়ানের টিকিট দিচ্ছে।

তবে এই টিকিট এই বছরের জন্য নয়। আগামী বছরের মে মাসের পরের কোনও সময়ে যাত্রা করলে এখন এই টিকিট কাটা যাবে। কলকাতা থেকে জোহর বাহরু উড়ে গেলে বেস প্রাইস পেতে পারেন একেবারে শূন্য। শুধুমাত্র কর সহ অন্য খরচগুলি আপনাকে বহন করতে হবে।
এয়ার এশিয়ার তরফে জানানো হয়েছে, আগামী বছরের ঘোরার প্ল্যান করলে আজ থেকেই টিকিট বুকিং করুন। টাটা সন্স ও মালয়েশিরা কোম্পানি এয়ার এশিয়ার যৌথ উদ্যোগে চলা এই সংস্থার অফার বিমানযাত্রীরা লুফে নেবেন বলেই আশা করছে কর্তৃপক্ষ।
নভেম্বর ১৩ থেকে ১৯ এর মধ্যে বুকিং করতে হবে। এয়ার এশিয়ার ওয়েবসাইটে রেট কার্ডও দেওয়া হয়েছে। এছাড়া এয়ারলাইন্সের ওয়েবসাইট বা অ্যাপ থেকেও টিকিট বুকিং করা যাবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications