এখন বেসরকারি কর্মীরাও কর্মজীবনের শেষে পেনশনের সুবিধা পেতে পারেন

পেনশন স্কিমে যোগদানের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বর্তমানে ৬০ বছর থেকে ৬৫ বছ করে দেওয়া হচ্ছে।

জাতীয় পেনশন স্কিমে যোগদানের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বর্তমানে ৬০ বছর থেকে ৬৫ বছ করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি চেয়ারম্যান হেমন্ত কন্ট্রাক্টর এই ঘোষণা করেছেন।

এখন বেসরকারি কর্মীরাও পেনশনের সুবিধা পেতে পারেন

বর্তমানে এনপিএস-এ ১৮ থেকে ৬০ বছর বয়সীরা বিনিয়োগ করতে পারেন। তা এবার বাড়িয়ে ৬৫ করে দেওয়া হবে। তবে তা চালিয়ে যাওয়া যাবে ৭০ বছর বয়স পর্যন্ত।

মূলত এনপিএস স্কিমকে আমজনতার মধ্যে জনপ্রিয় করে তোলা ও তার সর্বাত্মক সুবিধা যাতে আমআদমি নিতে পারে, সেজন্যই সরকার নানা ব্যবস্থা নিতে চলেছে। কারণ দেশের মোট কর্মজীবী মানুষের ৮৫ শতাংশই পেনশনের আওতার বাইরে। তাই কম খরচে যাতে সকলে পেনশনের সুবিধা নিতে পারেন, সেই ব্যবস্থাই করার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, এই ধরনের অ্যাকাউন্ট এনআরআই ভারতীয়রাও খুলতে পারেন। বছরে সবচেয়ে কম ৬ হাজার টাকা থেকে বিনিয়োগ করা যেতে পারে। এবং একটি নির্দিষ্ট সময়ের পরে তা তুলে নেওয়ারও সুযোগ রয়েছে। এছাড়া এই ধরনের বিনিয়োগে আয়করে ছাড়ের সুবিধাও রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+