PM Shram Yogi Mandhan Yojana: প্রতিমাসে শ্রমিকদের ৩ হাজার টাকা পেনশনের সুবিধা মোদী সরকারের

PM Shram Yogi Mandhan Yojana: প্রতিমাসে শ্রমিকদের ৩ হাজার টাকা পেনশনের সুবিধা মোদী সরকারের

শ্রমিকদের বার্ধক্য সুরক্ষিত করতে কেন্দ্রের মোদী সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন শ্রমিকদের বার্ধক্যের খরচ নিয়ে চিন্তা করতে হবে না। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PM Shram Yogi Mandhan Yojana) একটি ভাল স্কিম। এর অধীনে রাস্তার বিক্রেতা থেকে শুরু করে রিক্সাচালক, নির্মাণ শ্রমিক এবং অসংগঠিত (unorganised sector) ক্ষেত্রে সঙ্গে যুক্ত অন্য অনেকে এই পেনশন পাওয়ার যোগ্য। প্রতিদিন মাত্র ২ টাকা সঞ্চয় করে বছরে ৩৬০০০ টাকা পেনশন পাওয়া যেতে পারে।

প্রতিদিন ২ টাকা সঞ্চয় করতে হবে

প্রতিদিন ২ টাকা সঞ্চয় করতে হবে

এই স্কিম শুরু করতে গেলে অসংগঠিত শ্রমিকদের প্রতি মাসে ৫৫ টাকা জমা করতে হবে। অর্থাৎ ১৮ বছর বয়সে প্রতিদিন প্রায় ২ টাকা করে সঞ্চয় করলে ৬০ বছর পরে ওই ব্যক্তি বছরে ৩৬০০০ টাকা পেনশন পেতে পারেন। যদি কেউ ৪০ বছর বয়স থেকে এই স্কিম শুরু করতে চান, তাহলে তাঁকে প্রতিমাসে ২০০ টাকা জমা দিতে হবে। ৬০ বছর বয়সের পরে পেনশন পাওয়া যাবে। ৬০ বছর বয়সের পরে প্রতিমাসে ৩ হাজার টাকা করে হিসেবে বছরে ৩৬০০০ টাকা পেনশন পাওয়া যাবে।

যেসব প্রয়োজনীয় নথি লাগবে

যেসব প্রয়োজনীয় নথি লাগবে

এই স্কিমের সুবিধা নিতে গেলে অসংগঠিত ক্ষেত্রের সেই শ্রমিকের একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। পাশাপাশি আধার কার্ড অবশ্যই লাগবে। সেই ব্যক্তির বয়স ১৮ বছরের কম এবং ৪০ বছরের বেশি হওয়া যাবে না।

 সহজেই রেজিস্ট্রেশন

সহজেই রেজিস্ট্রেশন

এর জন্য নির্দিষ্ট ব্যক্তিকে কমন সার্ভিস সেন্টারে এই স্কিমের জন্য নথিভুক্ত করতে হবে। পাশাপাশি কর্মীরা সিএসসি সেন্টারে পোর্টালে নিজেই নাম নথিভুক্ত করতে পারবেন। এই প্রকল্পের জন্য সরকারের তরফে একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। এইসব সেন্টারের যেসব তথ্য নথিভুক্ত করা হবে, তার সবই ভারত সরকারের কাছে চলে যাবে।

যেসব তথ্য দিতে হবে

যেসব তথ্য দিতে হবে

কমন সার্ভিস সেন্টারে নাম নথিভুক্তির জন্য প্রয়োজন হবে আধার কার্ড, জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক এবং মোবাইল নম্বর। এর বাইরে সম্মতিপত্রও জমা দিতে হবে। যা কিনা নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় দিতে হবে, যেখানে ওই কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্ট থেকে এই স্কিমের জন্য সময়মতো টাকা কেটে নেওয়া হবে।

 কারা এই স্কিমের সুবিধা পাবেন

কারা এই স্কিমের সুবিধা পাবেন

প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন পেনশন স্কিমে যে কোনও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যাঁদের বয়স ৪০ বছরের কম এবং কোনও সরকারি স্কিমের সুবিধা গ্রহণ করেন না, তাঁরা এই সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পে সুবিধা নিতে গেলে আবেদনকারী ব্যক্তির মাসিক আয় ১৫ হাজার টাকার কম হতে হবে।

টো ফ্রি নম্বরে পাওয়া যাবে তথ্য

টো ফ্রি নম্বরে পাওয়া যাবে তথ্য

এই স্কিমের জন্য শ্রম বিভাগের কার্যালয়, এলআইসি, ইপিএফও-এর অফিসে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। যেখানে গিয়ে কর্মীরা এই স্কিম সম্পর্কে জানতে পারবেন। এই প্রকল্পের জন্য সরকারের টোল ফ্রি নম্বর হল 18002676888। এই নম্বরে ফোন করেও এই স্কিম সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+