বাজেটের দিন সুখবর! একই হারে দাম কমল পেট্রোল-ডিজেলের
পেট্রোল-ডিজেলের দাম কমছে। দুটি জ্বালানির দামই গড়ে ২ টাকা করে কমছে।
বাজেটে মধ্যবিত্ত শ্রেণির জন্য বিশেষ কোনও সুবিধা দেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তবে পেট্রোল-ডিজেলের দাম কমছে। দুটি জ্বালানির দামই গড়ে লিটার প্রতি ২ টাকা করে কমছে।

আবগারি শুল্ক কমানোর ফেই এই দাম পরিবর্তন হয়েছে। ব্র্যান্ডহীন পেট্রোলের শুল্ক ৬.৪৮ থেকে কমে ৪.৪৮ টাকা হয়েছে। এদিকে ব্র্যান্ডেড পেট্রোলের শুল্ক ৭.৬৬ টাকা থেকে কমে ৫.৬৬ টাকা হয়েছে। ব্র্যান্ডহীন ডিজেলের উপরে বেসিক আবগারি শুল্ক ৮.৩৩ টাকা থেকে কমিয়ে ৬.৩৩ টাকা করা হয়েছে। এবং ব্র্যান্ডেড ডিজেলের উপরে শুল্ক ১০.৬৯ টাকা থেকে কমিয়ে ৮.৬৯ টাকা করা হয়েছে।
ভারত ব্যবহৃত মোট পেট্রোলিয়ামের ৮০ শতাংশ আমদানি করে। ২০১২ সালে যেখানে পেট্রোলের দাম ১১৫ ডলার প্রতি ব্যারেল ছিল সেখানে ২০১৬ সালে তা ২৮ ডলারে নেমে এসেছে। তা সত্ত্বেও সরকার পেট্রোলের দাম কমায়নি। উল্টে গতবছরের জানুয়ারি থেকে প্রতি মাসে জ্বালানির দাম বেড়েছে।
গতবছরের ৩ অক্টোবর পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ২ টাকা করে কমাল কেন্দ্র। তা সত্ত্বেও কেন্দ্রে যে লেভি আদায় করে তা তিন বছর আগের চেয়ে দ্বিগুণ।
রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থা ছাড়াও বেসরকারি সংস্থা মিলিয়ে সারা দেশে মোট ৫৬ হাজার ১৯০টি পেট্রোল পাম্প রয়েছে।












Click it and Unblock the Notifications