নতুন বাড়ি কেনার বড় সুযোগ! ফিরে আসছে BNPL স্কিম
Book Now Pay Later (BNPL): গত দু'বছরে দেশে বিলাসবহুল বাড়ি বিক্রি বেড়েছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়ি কেনার সংখ্যা ব্যাপকভাবে কমেছে। এর প্রধান কারণ সুদের হার। যদিও রিয়েল এস্টেট সেক্টর দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।
আরবিআই রেপো রেট কমালে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে। তবে সেখানে মু্দ্রাস্ফীতি, মুদ্রার মূল্যায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ এক্ষেত্রে বাধা। বেশি সুদ রিয়েল এস্টেটকে প্রভাবিত করছে।

এই পরিস্থিতিতে মুম্বই রিয়েল এস্টেট মার্কেটের অনেক ডেভেলপার এখন কিনুন পরে পে করুন স্কিম পুনরায় চালু করছেন। যেখানে ক্রেতারা মূল্যের দশ থেকে কুড়ি শতাংশ পরিষোধ করে বাকিটা দখল নেওয়ার পরে পরিশোধ করার সুযোগ পাচ্ছেন।
প্রসঙ্গত ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে রিয়েল এস্টেট শিল্পে হতাশার সময় বাই নাউ, পে লেটার স্কিম চালু ছিল। সেই সময় এই প্রকল্প ক্রেতাদের উৎসাহিত করেছে। অন্যদিকে গত চার বছরে মুম্বই রিয়েল এস্টেট বাজারে নতুন ফ্ল্যাট বিক্রি বেড়েছে। সেখানে নতুন প্রকল্পের ঘোষণাও বেড়েছে।
এর কারণ ২০২১-এর জানুয়ারিতে মহারাষ্ট্র সরকার ঘোষণা রিয়েল এস্টেটের নিয়ম কিছুটা শিথিল করে। সেখানে নতুন প্রকল্পের অনুমতি দিতে সরকার ডেভেলপারদের থেকে নেওয়া অর্থের ৫০ শতাংশ মকুব করে দেয়।
আরবিআই রেপো রেট অপরিবর্তিত রাখলেও সরকারের সিদ্ধান্ত বাজারে নতুন বাড়ির সরবরাহ বাড়িয়েছে। গত ছয় মাসে মুম্বইয়ের অনেক রিয়েল এস্টেট ডেভেলপার ফ্ল্যাটের অর্থ প্রদানের নতুন পরিকল্পনা প্রবর্তন করেছে। অর্থাৎ তারা বাই নাউ, পে লেটার শুরু করেছে। যা সাধারণ মানুষের কাছে যথেষ্টই গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
মহারাষ্ট্রের বিভিন্ন শহরে বড় বড় ডেভেলপাররা ২৫ শতাংশ ডাউন পেমেন্টের মাধ্যমে সাধারণ মানুষদের ফ্ল্যাটে ঢোকার বন্দোবস্ত করে দিচ্ছে। যে কারণে কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দরাবাদের মতো শহরে বাই নাউ, পে লেটার স্কিমটির জন্য চাপ বাড়ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications