চার বছর পর এইসব ট্রেনের ভাড়া কমাল রেল! পয়লা জুলাই থেকে রেলে ভ্রমণ সস্তা, ট্রেনের নম্বরেও বদল
রেলযাত্রীদের সুবিধার্থে বড় পরিবর্তন ভারতীয় রেলে। পয়লা জুলাই থেকে শুরু হওয়া সিদ্ধান্তে লক্ষ লক্ষ যাত্রী উপকৃত হবেন। ভারতীয় রেলের তরফে বিশেষ ট্রেনগুলিকে সাধারণ যাত্রীবাহী ট্রেনে পরিণত করা হয়েছে। পয়লা জুলাই থেকে শূন্য নম্বর দিয়ে চলাচলকারী বিশেষ ট্রেনের নম্বর পরিবর্তন করে আগের নম্বরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পয়লা জুলাই থেকে এই ট্রেনগুলিকে পুরনো নম্বর প্লেট ও পুরনো ভাড়া দিয়ে চালানো শুরু হয়েছে। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও এরকম ট্রেন রয়েছে।

- বিশেষ ট্রেনের পরিবর্তন
উল্লেখ করা যেতে পারে দেশে করোনা মহামারী আকার নিলে যাত্রীবাহী ট্রেনগুলির অনেকগুলিকেই বিশেষ ট্রেন হিসেবে চালানো হয়েছিল। এইসব ট্রেনের ভাড়া সাধারণ যাত্রীবাহী ট্রেনের থেকে বেশি ছিল। এবার সেই বিশেষ ট্রেনের নম্বর পরিবর্তন করে সেগুলিকে সাধারণ ট্রেন হিসেবে চালানো শুরু হয়েছে।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে লখনৌ বিভাগ, মোরাদাবাদের পাশাপাশি আম্বালা বিভাগের বিশেষ ট্রেনের সংখ্যা একশোর ওপরে। ২০২০-তে কোভিডের সময় রেলের তরফে ট্রেনের নম্বরগুলির সঙ্গে শূন্য যোগ করে বিশেষ ট্রেন হিসেবে চালানো শুরু হয়। এইসব ট্রেনের কোনওটির ভাড়া ছিল তিনগুণের বেশি।
- রেলের সিদ্ধান্ত
রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পয়লা জুলাই থেকে বিশেষ ট্রেনগুলিকে সাধারণ ট্রেন হিসেবে চালানো হচ্ছে। যে কারণে ট্রেনের নম্বর পরিবর্তনের সঙ্গে সেগুলির ভাড়ারও পরিবর্তন হয়েছে। পয়লা জুলাই থেকে আগেকার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে রেল। অর্থাৎ ট্রেনগুলিকে পুরনো নম্বর দিয়ে চালানো শুরু হয়েছে।
- ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল কাজ
এই বছরের ফেব্রুয়ারি থেকে রেল ধীরে ধীরে এইসব যাত্রীবাহী ট্রেনের ভাড়া আগের জায়গায় ফিরিয়ে আনার কাজ শুরু করেছিল। এবার ট্রেনের নম্বরগুলি থেকে শূন্য সরিয়ে আগের মতো সব ব্যবস্থা রাখা হচ্ছে। এই তালিকায় একশোর ওপরে ট্রেন রয়েছে।
- পরিবর্তিত কয়েকটি ট্রেনের তালিকা
- বাতিন্দা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেস-১৫৭৩৩-৩৪
- লখনৌ-কানপুর মেমুর নতুন নম্বর ৬৫২০৩, কানপুর লখনৌ-৬৫২০২
- প্রয়াগরাজ-লখনৌ প্যাসেঞ্জারের নতুন নম্বর ৫৪২৫৩-৫৪
- লখনৌ-শাহজাহানপুর প্যাসেঞ্জার নতুন নম্বর ৫৪৩৩৭-৩৮












Click it and Unblock the Notifications