ওষুধ নিয়ন্ত্রক সংস্থার সতর্কতা! ভারত থেকে প্রত্যাহার ডাইজিন
ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সতর্কতা জারি করেছিল অ্যাসিডিটি এরবং এর সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি উপশম করতে ব্যবহার করা জনপ্রিয় ফর্মুলেশন ডাইজিন নিয়ে। আর তারপরেই ভারত থেকে এই ওষুধের বেশ কয়েকটি ব্যাচ প্রত্যাহার করে নিয়েছে প্রস্তুত কারণ সংস্থা অ্যাবট।
জানা গিয়েছে, বেশ কিছু রোগী তিক্ত স্বাদ এহং তীক্ষ্ম গন্ধের অভিযোগ করার পরে স্ক্যানারের আওতায় আনা হয় ডাইজিনকে। ৩১ অগাস্ট একটি চিঠিতে ডিসিজিআই গোয়ায় কোম্পানির কারখানায় তৈরি ডাইজিন জেল এড়িয়ে যেতে পরামর্শ দেয়। এছাড়াও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্যানেল পাইকারদের নির্দেশ দেয় যে সব ব্যাচ গোয়ার কারখানায় তৈরি হয়েছে, এবং সক্রিয় সেলফ লাইফের মধ্যে রয়েছে, সেগুলিকে এড়িয়ে যেতে হবে।

ডিসিজিআই-এর তরফে চিকিৎসদের উদ্দেশে বলা হয়, সাবধানে রোগীদের এই ওষুধ বন্ধ করতে রোগীদের বলতে হবে। ওছাড়াও যাঁর ওষুধ খাচ্ছেন, তারা যে কোনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়লে রোগীদের রিপোর্ট করতে বলা হয়।
৯ অগাস্ট ডাইজিন নিয়ে প্রথম অভিযোগ জমা পড়ে। সেখানে বলা হয়, ডাইজিন জেল মিন্ট ফ্লেভারের একটি বোতলে তিক্ত স্বাদ এবং সাদা রংয়ের ছিল। যেখানে এই ওষুধের বোতল মিষ্টি স্বাদের এবং হাল্কা গোলাপী রংয়ের হয়। বিষয়টি ডিসিজিআই-এর চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও জানানো হয়, ওষুধ কোম্পানি স্বেচ্ছায় গোয়ায় তৈরি ডাইজিনের সব ব্যাচগুলি বাজার থেকে তুলে নেয়। ওষুধ নিয়ন্ত্রক সংস্থার তরফে ওই ওষুধের বিক্রি, বিতরণ ও মজুতের ওপরে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications