Affordable Mileage Bikes For Daily Running: এক লিটার পেট্রোলে যতখুশি চালান, এই তিন বাইকের খরচ শূন্য প্রায়

Affordable Mileage Bikes For Daily Running: ভারতের বাজারে বাইক এবং স্কুটারের চাহিদা সারা বছরই থাকে। বর্তমানে বাইক কিংবা স্কুটার সাধারণ মানুষের কাছে বিলাসিতা নয়, বরং বহু মানুষ বাইক কিংবা স্কুটারে চেপেই রোজগার করেন। ফলে সস্তার প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা বাইকের চাহিদা দিনে দিনে বাড়ছে। এক্ষেত্রে মাইলেজটাও খুবই গুরুত্বপূর্ণ। এমন বাইকের খোঁজ যদি আপনিও করেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।

এই প্রতিবেদনে এমন তিনটি বাইকের খোঁজ রইল যা দামেও সস্তা এবং মাইলেজ নিয়েও রাইডারকে ভাবতে হবে না। শুধু তেল থাকলেই হল, একেবারে গন্ধে গন্ধে এই তিন বাইক মাইলেজের পর মাইলেজ ছুটে যাবে। ভাবছেন তো এমন বাইক আছে কিনা? রইল এমন তিন বাইকের (Affordable Mileage Bikes For Daily Running) সমস্ত খুঁটিনাটি তথ্য -

Affordable Mileage Bikes For Daily Running

Affordable Mileage Bikes For Daily Running: Hero Splendor Plus

বছরের পর বছর সেরা বাইগুলির মধ্যে একটি Hero Splendor Plus। তালিকার সবসময় এক নম্বরে থাকে। গ্রাহকদের অন্যতম বাইক এটি। প্রত্যেকদিনের ব্যবহারের জন্যেও সেরা। এই বাইকে ARAI ক্লেইমড মাইলেজ 70 থেকে 80.6 কিলোমিটার প্রতি লিটারে। ফলে একবার তেল ঢালুন আর চালিয়ে যান। অন্যদিকে দামও Hero Splendor Plus এর একেবারে বাজেট ফ্রেন্ডলি। এক্স শোরুম দাম মাত্র ৭৭ হাজার ০২৬ টাকা। এত টাকা না থাকলেও আকর্ষণীয় লোন এবং ইএমআই অফারে এই বাইক কিনতে পারবেন।

Affordable Mileage Bikes For Daily Running: Bajaj Platina

Bajaj Platina আরও একটি সেরা বিক্রিত বাইকগুলির মধ্যে একটি। বাজেট ফ্রেন্ডলি এবং মাইলেজেও ধারে কাছে নেই কোনও সংস্থার বাইক। এমনকী রক্ষণাবেক্ষন খরচও অনেক কম। সংস্থার দাবি, Bajaj Platina বাইকটি প্রতি লিটারে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। কোম্পানি এই বাইকটির এক্স-শোরুম প্রাইস ৬৮ হাজার ৮৯০ টাকা রেখেছে। টপ মডেলের দাম কিছুটা বেশি

Affordable Mileage Bikes For Daily Running: TVS Radeon

TVS Radeon ও সেরা বাইকগুলির মধ্যে একটি। প্রতি লিটারে 73.68 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই বাইক। এক্স শোরুম প্রাইস 69,429 টাকা। কম দাম হলেও TVS Radeon এ একাধিক আপডেটেড ফিচার যোগ করা হয়েছে। টপ ভেরিয়েন্টে আছে abs এর মতো ফিচারও।

বলে রাখা প্রয়োজন, কলকাতায় এই বাইকগুলির দাম আলাদা হতে পারে। এই বিষয়ে আরও জানতে যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+