তীব্র মুদ্রাস্ফীতির মধ্যেও অতিরিক্ত আয়ের উৎস রয়েছে! আর্থিক সাবলম্বীর দিকে নিয়ে যাওয়ার উপায়গুলি একনজরে
তীব্র মুদ্রাস্ফীতির মধ্যেও অতিরিক্ত আয়ের উৎস রয়েছে! আর্থিক সাবলম্বীর দিকে নিয়ে যাওয়ার উপায়গুলি একনজরে
বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি। ভারতও তার বাইরে নয়। জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। প্রভাবিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে প্রতিদিনের খরচ মেটাতে গিয়েই হাঁসফাঁস অবস্থা। পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু উপায় আছে। যা অবলম্বন করলে শুধু বেতনের ওপরে নির্ভর নয়, অতিরিক্ত আয়ে বাড়বে আত্মবিশ্বাস। এমন কিছু বিকল্প আয় রয়েছে, যা কারও নিজের ও পরিবারকে সাহায্য করতে পারে।

ভাড়া থেকে আয়
সাধারণভাবে বয়ঃজ্যেষ্ঠ অভিভাবকরা এই ধরনের অতিরিক্ত আয়ের পরামর্শ দেন। আবাসিক কিংবা বাণিজ্যিক সম্পত্তি থাকলে তা থেকে প্রতিমাসে আয়ে বেশ কিছু খরচ মেটানো যেতে পারে। যা জীবনের জন্য একটি সম্পদ হওয়ার পাশাপাশি আর্থিক নিরাপত্তাও বটে। যা পরবর্তী প্রজন্মের জন্য রয়ে যায়।

শেয়ারে বিনিয়োগ
অনেকেই শেয়ারে বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে ডিভিডেন্ট থেকে আয় হতে পারে। আবার শেয়ারের দাম বাড়লে তা বিক্রি করেও আয় হতে পারে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে যেমন নির্দিষ্ট কোম্পানি সম্পর্কে ভাল করে জানতে হবে, অন্যদিকে সেখানে বৃদ্ধি কতটা হচ্ছে, তা বিশ্লেষণ করাও জরুরি।

ফ্রিল্যান্সিং জব
বিষয়টি নিয়মিত চাকরির মতো নয়। প্রতিদিন নির্দিষ্ট সময় কাজের আগে কিংবা পরে এই কাজ করা যেতে পারে। নিজের পছন্দের কিছু থাকলে কিংবা শখ সম্পর্কিত অনেক কিছুই হতে পারে। যোগব্যায়াম, রান্না, কেক তৈরি অনেক কিছুই রয়েছে তালিকায়। রয়েছে অফলাইন কিংবা অনলাইনের নানা কাজ।

অনলাইনে ব্যবসা
বিকল্প আয়ের মধ্যে অনলাইন ট্রেডিং এখন বেশ জনপ্রিয়। বর্তমানে আয়ের সেরা উৎসগুলির মধ্যে একটি। এক্ষেত্রে ব্যবসা করা যেতে পারে বাড়িতে থেকেও।

ব্লগ কিংবা ইউটিউব চ্যানেল
আমরা অনেক সময় অবসরে সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাটি করি, ভিডিও দেখি। এইসব প্ল্যাটফর্মে আপনার নিজের তৈরি ভিডিও স্থান পেতে পারে। সেখান থেকেও আয় হতে পারে। কেউ সৃজনশীল হলে নিজের ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করতে পারেন।

মুদ্রাস্ফীতি থেকে চাপমুক্ত রাখতেও সাহায্য
বর্তমান জীবনে চাকরি হারানো ছাড়াও, ক্রমবর্ধমান চিকিৎসার খরচ, ঋণ পরিশোধ করা, পরিবারে হঠাৎ আর্থিক প্রয়োজনের পরিস্থিতি তৈরি হলে নিজেকে প্রস্তুত রাখার জন্য অতিরিক্ত আয় জরুরি। অতিরিক্ত আয় থেকে বাড়ি কিংবা গাড়ি কেনাও যেতে পারে। সব থেকে বড় ব্যাপার হল অতিরিক্ত আয় মুদ্রাস্ফীতি থেকে চাপমুক্ত রাখতেও সাহায্য করে।












Click it and Unblock the Notifications