Activa e Vs Honda QC1 Electric Scooter: জোর লড়াই, পার্থক্য শুধু এক জায়গাতেই! দাম ৯০ হাজার মাত্র
Activa e Vs Honda QC1 Electric Scooter: Honda Motorcycle and Scooter India (HMSI) এই বছরের অটো এক্সপোতে দুটি আকর্ষণীয় ইলেকট্রি স্কুটার Activa e এবং Honda QC1 প্রকাশ্যে এনেছে। একেবারে কম্প্যাক্ট ডিজাইন এবং আলাদা আলাদা ব্যটারি অপশনে এই ই-স্কুটারগুলি লঞ্চ করা হয়েছে।
সংস্থার দাবি, এই দুই স্কুটার Activa e এবং Honda QC1 ঝড় তুলবে। নতুন প্রজন্মের পছন্দ হবেই। আপনিও Honda Motorcycle এর স্কুটার কেনার প্ল্যান করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এক নজরে জেনে নিন কোন স্কুটারটি (Activa e Vs Honda QC1 Electric Scooter) কেনা সেরা হবে-

Activa e Vs Honda QC1 Electric Scooter: হোন্ডা অ্যাক্টিভা ই
Honda Activa e এর এক্স শোরুম প্রাইস 1.17 লাখ টাকা। ডিজাইনের ক্ষেত্র এই ইলেকট্রিক স্কুটারের ডিজাইন দারুণ আকর্ষণীয় এবং স্লিক। একাধিক আকর্ষণীয় রঙে এই স্কুটার কেনা সম্ভব। ব্যবহার করা হয়েছে আধুনিক ব্যাটারির প্রযুক্তি। Honda Activa e তে দুটি 1.5 kWh এর swappable battery দেওয়া হয়েছে। একবার ফুল চার্জ হলে ১০২ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে এই Honda Activa e। দেওয়া আছে আধুনিক ফিচার। যেমন - 7.0 ইঞ্চির টিএফটি ডিসপ্লে অপশন দেওয়া হয়েছে। অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম কানেকটিভিটি পাওয়া সম্ভব।
Activa e Vs Honda QC1 Electric Scooter: একাধিক ফিচার
Honda QC1 এর ডিজাইনও নতুন প্রজন্মের নজর কেড়েছে। এর এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে ৯০ হাজার টাকা থেকে। আকর্ষণীয় পাঁচটি রঙে এই ই-স্ক্লুটার কেনার সুবিধা পাবেন গ্রাহকরা। QC1 তে 1.5 kWh এর ফিক্সড ব্যাটারি প্যাক অপশন দেওয়া হয়েছে। একবার চার্জ দিলে ৮০ কিলোমিটার পর্যন্ত চলবে। এটি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে ৪ ঘন্টা ৩০ মিনিট সময় নেয়। সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৬ ঘন্টা ৫০ মিনিট।
এখানেই শেষ নয়, QC1 তে 1.8 kW এর ইন-হুইল ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। টপ স্পিড 50 kmph। Honda QC1 ইলেকট্রিক স্কুটারটিতে 5.0 ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে।
Activa e Vs Honda QC1 Electric Scooter: কোথায় আলাদা?
Honda QC1 এবং Activa e তে সবথেকে বড় পার্থক্য ব্যাটারিতে আছে। Activa e এবং Honda QC1 স্কুটার দুটিতে 3 বছর বা 50,000 কিলোমিটার ওয়ারেন্টি সহ কেনার সুযোগ আছে। এছাড়াও, প্রথম বছরে 3টি বিনামূল্যে সার্ভিস সহ একাধিক সুবিধা পাবেন গ্রাহকরা।












Click it and Unblock the Notifications