পয়লা নভেম্বর থেকে এই জিনিসগুলির দাম বাড়তে চলেছে, আপনি তৈরি তো
এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ একাধিক জিনিসের দাম নভেম্বরের প্রথমদিন থেকে বাড়তে চলেছে।
এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন সহ একাধিক জিনিসের দাম নভেম্বরের প্রথমদিন থেকে বাড়তে চলেছে। উৎপাদনকারী সংস্থাগুলি 'ইনপুট কস্ট' বাড়িয়ে তা গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। যার ফলে এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

নতুন রিপোর্ট অনুযায়ী ইলেকট্রনিক পণ্য বিশেষ করে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনের দাম ৩-৫ শতাংশ বাড়বে। তাই যদি ফ্রিজ বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবেন তাহলে দেরি না করে আজই অর্ডার করে দিন। একদিন দেরি হলেই কিন্তু বেশ কিছুটা দাম বেড়ে যাবে।
এবছরের জানুয়ারি মাসেই এই ধরনের পণ্য তৈরির কাঁচামালের দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। স্টিলের মতো কাঁচামালের দাম ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। তামার দাম ৫০ শতাংশ বেড়েছে। এছাড়াও আরও অনেক জিনিসের দাম বেড়েছে। ফলে সবমিলিয়ে দাম বাড়ছে বলে বিভিন্ন ইলেকট্রনিক্স সংস্থা দাবি করেছে।
গোডরেজ সংস্থার তরফে ব্যবসায়িক প্রধান কমল নন্দী বলেছেন, এত দাম বেড়ে যাওয়ায় জামে ৫-৬ শতাংশ ফারাক হচ্ছে। তার মধ্যে কিছুটা ক্ষতি সংস্থা বহন করে বাকীটা গ্রাহকদের ঘাড়ে চাপানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। প্রথমে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও পরে এসি-র দাম বাড়বে বলে জানিয়েছে গোডরেজের মতো সংস্থা।












Click it and Unblock the Notifications