সব ধরনের বীমায় এবার বাধ্যতামূলক হল আধার, জেনে নিন বিস্তারিত
বীমা ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করার নির্দেশ দিল কেন্দ্র সরকার।
নানা প্রকল্পে আধার বাধ্যতামূলক করার কেন্দ্রীয় নির্দেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। তা সত্ত্বেও বীমা ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করার নির্দেশ দিল কেন্দ্র সরকার। সব ধরনের সাধারণ বীমা, জীবন বীমা, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে ও নতুন পলিসি হোল্ডারদের বীমা করানোর ক্ষেত্রে আধার বাধ্যতামূলক জমা করতে হবে।

একইসঙ্গে কারও প্যান নম্বর জমা করা না থাকলে সেটাও করতে হবে বলে জানিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা। কেন্দ্রের প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট মোতাবেক সব আর্থিক প্রতিষ্ঠানকেই কেন্দ্রের এই নিয়ম মানতে হবে। তার মধ্যে রয়েছে ব্যাঙ্ক ও মিউচুয়াল ফান্ডও।
এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও পুরনো অ্যাকাউন্টের কেওয়াইসি দেওয়ার ক্ষেত্রে আধারের নম্বর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মোবাইল সংযোগ নেওয়ার ক্ষেত্রে ও আয়কর জমার ক্ষেত্রেও আধারের নম্বর দেওয়া বাধ্যতামূলক।
বীমা সংস্থাগুলিকে অবিলম্বে এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে। সারা দেশে জীবন বীমা ও সাধারণ বীমা মিলিয়ে পঞ্চাশের বেশি সংস্থা রয়েছে। প্রত্যেকটিকে এর অধীন আনার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications