কীভাবে মোবাইলে ডাউনলোড করবেন আধার কার্ড? রইল সহজ সাত স্টেপ
আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি নথি আধার কার্ড (Aadhaar card)। বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা হয়ে থাকে। সিম কার্ড নেওয়া হোক কিংবা সরকারি কোনও সুবিধা নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড। এমনকি ব্যাঙ্কের অ্যা
আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ একটি নথি আধার কার্ড (Aadhaar card)। বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা হয়ে থাকে। সিম কার্ড নেওয়া হোক কিংবা সরকারি কোনও সুবিধা নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড। এমনকি ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হোক কিংবা রেশন বা সরকারি-বেসরকারি ক্ষেত্রে আধার খুবই গুরুত্বপূর্ণ নথি।
বর্তমানে করোনা সংক্রান্ত ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও আধার প্রয়োজন। সম্প্রতি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করার কথাও বলা হয়েছে। কিন্তু অনেক সময়ে হঠাত প্রয়োজনে আধার কার্ড না থাকলে সমস্যায় পড়তে হয়। কিন্তু খুব সহজেই সফটকপি অর্থাৎ আধারের একটি প্রতিলিপি মোবাইলে রেখে দিতে পারেন।

খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করা সম্ভব
খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করা সম্ভব! আধার নম্বর, ভার্চুয়াল ID, enrolment ID কিংবা অন্যান্য তথ্যও জেনে নেওয়া সম্ভব। ভাবছেন তো কি ভাবে? UIDAI-এর সরকারি ওয়েবসাইট ব্যবহার করেই এই মুহূর্তের মধ্যেই আধার তথ্য ডাউনলোড করা সম্ভব বলে জানা যাচ্ছে। কীভাবে তা সম্ভব সমস্ত খুঁটিনাটি তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল-

এভাবে ফোনে ডাউনলোড করা যাবে আধার কার্ড-
তথ্য বলছে মাত্র সাতটি স্টেপেই আধার কার্ড ডাউনলোড করা যাবে। কীভাবে? প্রথমেই UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট UIDAI.gov.ইন-এ ক্লিক করতে হবে। এরপর সাইট খুলে গেলে কিছুটা নীচে নামতে হবে। আর সেখানে 'Download Aadhaar' বলে একটি অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করতে হবে এবং বেশ কয়েকটি অপশন ফের খুলে যাবে। সেখানে ১২ ডিজিটের unique Aadhaar number এবং captcha এনটার করার কথা বলা হয়েছে। enrollment ID-ও সেখানে দেওয়া যাবে। যেটা মূল আধার কার্ডে রয়েছে। অপরের সবকটি পদক্ষেপ কমপ্লিট করে ফেললে এরপর Send OTP- অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার ফোন নম্বরে একটি OTP আসবে। সেটি দিয়ে আপনার ভেরিফাই করতে হবে। আর তা শেষ হওয়ার পরেই password-protected আধার কার্ডের PDF ডাউনলোড হয়ে যাবে ফোনে।

Aadhaar card পিডিএফ ফাইল password
আধার কার্ডের প্রতিলিপি যেটা ফোনে আসবে সেটা Password দিয়ে প্রটেক্ট থাকবে। আর তা খুলতে ৮-character-এর একটি পাসওয়ার্ড সেখানে দিতে হবে। যা মনে থাকবে তেমনই থাকবে Password। নামের প্রথম চারটে লেটার ক্যাপিটালে দিতে হবে। এবং জন্ম তারিখ আপনার Password। আর তা দিয়েই আপনাকে open/unlock করতে হবে আধার কার্ডের পিডিএফটি। এক্ষেত্রে কোও সমস্যা হলে সংশ্লিষ্ট ওয়েসাইটে দেওয়া বিস্তারিত তথ্য ভালো ভাবে পড়ে নিতে পারেন।












Click it and Unblock the Notifications