আশ্চর্যজনক সরকারি প্রকল্প, ২১ বছর বয়সে মেয়ে হাতে পেতে পারে ৭১ লক্ষ টাকা
মানুষ বিনিয়োগের উপায় খুঁজে বেড়ায়। অথচ বিনিয়োগে এমন সরকারি প্রকল্প রয়েছে, যেখানে সুদের হার ৮.২ শতাংশ। একমাত্র শেয়ার বাজার ছাড়া এই সুদের হার কেউ দিতে পারে না। সাধারণভাবে মানুষ ব্যাঙ্কের এফডি কিংবা সরকারি স্কিমের পরিবর্তে শেয়ার বাজারকেই বেছে নিচ্ছে। যদিও শেয়ারবাজারে বিনিযোগে কোনও নিশ্চয়তা নেই।
বিনিয়োগে এমন সব সরকারি প্রকল্প রয়েছে, যেখানে সরকারিভাবে বেশি সুদের পাশাপাশি কর ছাড়ের সুবিধা রয়েছে। এরকমই একটি স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা।

- সুকন্যা সমৃদ্ধি যোজনা
দেশের যে কোনও নাগরিক তাঁদের দশ বছর বা তার থেকে কম বয়সী কন্যা সন্তানের জন্য এই সরকারি প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে বার্ষিক কমপক্ষে ২৫০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যেতে পারে।
সুকন্যা সমৃদ্ধি যোজনার সব থেকে বড় বৈশিষ্ট্য হল, এক্ষেত্রে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ফলে যদি কয়েক বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা যায়, তাহলে কন্যা সন্তান ২১ বছর বয়সে ৭১ লক্ষ টাকার মালিক হতে পারে।
নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেন। এর অ্যাকাউন্ট পোস্ট অফিস ছাড়াও নির্দিষ্ট কিছু ব্যাঙ্কে খোলা যায়। এই স্কিমে পনেরো বছরের জন্য বিনিয়োগ করা যায়। কন্যা সাবালক হলে, সেই অর্থ নিজে তুলতে পারে।
সরকার এই প্রকল্পে সুদের হার নির্ধারণ করে প্রতি ত্রৈমাসিকে। তবে বিনিয়োগ প্রতিমাসের ৫ তারিখের আগে করলে সর্বাধিক সুদ পাওয়া যায়।
- মেয়াদ শেষে কীভাবে ৭১ লক্ষ টাকা
এই প্রকল্পের অধীনে পনেরো বছরের জন্য যদি বার্ষিক দেড় লক্ষ টাকা করে বিনিয়োগ করা হয়, তাহলে ১৫ বছরে মোট জমার পরিমাণ ২২,৫০,০০০ টাকা। সুদ পাওয়া যাবে ৪৯,৩২,১১৯ টাকা। ফলে মোট পাওয়া যাবে ৭১,৮২,১১৯ টাকা। এই টাকা সম্পূর্ণ রূপে কর মুক্ত। তবে সুদের বৃদ্ধি বা হ্রাস প্রাপ্তিকে প্রাভাবিত করতে পারে।












Click it and Unblock the Notifications