8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের দাবি সরকারি কর্মীদের! সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হতে পারে
8th Pay Commission: কেন্দ্রীয় সরকার শেষবার তাদের কর্মীদের জন্য মহার্ঘভাতা বৃদ্ধি করেছে গত মার্চে। সেই অনুযায়ী পরবর্তী মহার্ঘভাতা বৃদ্ধির সময় সেপ্টেম্বর। তবে তার মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা অষ্টম বেতন কমিশনের আশা করছেন।
যদি অষ্টম বেতন কমিশন গঠিত হয়, তহলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা ২০২৬-এর জানুয়ারি থেকে বর্ধিত বেতন ও পেনশন পেতে পারেন। সাধারণভাবে দুটি বেতন কমিশনের তফাত থাকে ১০ বছরের। সেই নিরিখে সপ্তম বেতন কমিশনের মেয়াদ ২০২৫-এর ৩১ ডিসেম্বর ১০ বছর পূর্ণ করবে।

সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন তৈরি করতে পারে এবে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন, ভাতা, পেনশন এবং অন্য সুবিধা আপডেট করতে পারে। সাধারণভাবে একটি বেতন কমিশন গঠিত হলে, তাদের সুপারিশপত্র তৈরি করতে এক থেকে দেড় বছর সময় লেগে যায়।
অষ্টম বেতন কমিশন নিয়ে প্রত্যাশা
কেন্দ্রীয় সরকারি কর্মীরা সরকারকে তাদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে ৩.৬৮ করার অনুরোধ করেছে। ফিটমেন্ট ফ্যাক্টর সরকারি কর্মীদের বেতন ও পেনশন গণনার জন্য প্রয়োজন।
এব্যাপারে উল্লেখ করা প্রয়োজন ষষ্ঠ বেতন কমিশন ১.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করেছিল আর সপ্তম বেতন কমিশন২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করেছিল। এর ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসির ষষ্ঠ বেতন কমিশন থেকে সাত হাজার টাকা বৃদ্ধি করে সপ্তম বেতন কমিশনে ১৮ হাজার টাকা করে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হতে পারে?
অষ্টম বেতন কমিশনে যদি ৩.৬৮ ফিটমেন্ট ফ্যাক্টরকে বিবেচনা করা হয়, এবং ১৮ পে ম্যাট্রিক্স জুড়ে দেওয়া হয়, তাহলে ন্যূনতম বেতন ২১৬০০ টাকা হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন আড়াই লক্ষ থেকে থেকে বৃদ্দি পেয়ে তিন লক্ষ টাকা হতে পারে।
অন্য সুবিধা
এই ওপরের পরিবর্তন আসে, তাহলে হাউস রেন্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স এবং মহার্ঘভাতাতেও পরিবর্তন আসবে বলে আশা কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের। তারা আশা করছেন, বেতন কমিশন কার্যকর হলে মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়গুলি সেখানে প্রতিফলিত করতে বেতন ও পেনশনে সামঞ্জস্য আনা হবে।
কী বলছে সরকার
যদিও গত ফেব্রুয়ারিতে তৎকালীন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় জানিয়েছিলেন, অষ্টম বেতন কমিশন নিয়ে কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নেই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications