7th Pay Commission: কেন্দ্রীয় কর্মীরা কি দীপাবলিতে উপহার পাবেন? DA নিয়ে বড় ঘোষণার সম্ভাবনা

7th Pay Commission: এবারের দীপাবলি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আরও উজ্জ্বল হতে পারে। আলোর উৎসবে তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা। কেন্দ্রীর সরকার যে তার কর্মী ও পেনশনভোগীদের ডিএ দেবে তা প্রত্যাশিত।

আশা করা হয়েছিল দশেরার আগেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করবে। কিন্তু সর্বশএষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সরকার ডিএ-র ব্যাপারে দীপাবলিতে ঘোষণা করতে পারে। এবার ডিএ ৪ শতাংশ বাড়ানো হতে পারে।

7th Pay Commission

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবার যদি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ ৪ শতাংশ বৃদ্ধি করে, তাহলে তা বেড়ে হবে ৪৬ শতাংশ। ডিএ বৃদ্ধির সঙ্গে কর্মচারীদের বেতনও বাড়বে। তবে এখনও পর্যন্ত কর্মী-পেনশনভোগীদের ডিএ বৃদ্ধি নিয়ে সরকারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে মিডিয়া রিপোর্ট অনুসারে এবারের জন্য দ্বিতীয়বার ডিএ বৃদ্ধি করা হতে পারে দীপাবলিতে।

উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকার কর্মী ও পেনশনভোগীদের জন্য বছরে দুবার ডিএ অর্থাৎ মহার্ঘভাতা সংশোধন করে। যার প্রথমটি লাগু হয় ১ জানুয়ারি থেকে। আর দ্বিতীয়টি লাগু হয় ১ জুলাই থেকে। ২০২৩ সালের জন্য প্রথমবার ডিএ সংশোধন করা হয় ২৪ মার্চ। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা এখন সেই সুবিধা পাচ্ছেন। সেই সময় ডিএ ৩৮ শতাংশ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করে ৪২ শতাংশ করা হয়েছিল।

সরকার দীপাবলিতে যদি মহার্ঘভাতা বৃদ্ধি করে, তাহলে তা ১ জুলাই ২০২৩ থেকে কার্যকরী হবে। ডিএ কর্মীদের বেতনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর বৃদ্ধির ফলে কর্মীদের প্রাপ্ত বেতনের ওপরে সরাসরি প্রভাব পড়ে। মূলত মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি যত বেশি হবে, কর্মীদের ডিএ তত বেশি হয়।

ডিএ বৃদ্ধি করতে CPI-IW ডেটা বিবেচনা করা হয়। ২০২৩-এর জুলাইয়ে CPI-IW ৩.৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩৯.৭-এ পৌঁছেছে। একবছর আগের সময়ের সঙ্গে তুলনা করলে যা প্রায় ০.৯০ শতাংশ বেশি। এর আগে ২০২৩-এর জুনে এটি ছিল ১৩৬.৪ শতাংশ এবং মে মাসে ছিল ১৩৪.৭ শতাংশ।

সরকার যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করে, তাহলে ১৮০০০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীর মহার্ঘভাতা ৭৫৬০ টাকা থেকে বেড়ে ৮১০০ টাকা হবে। অর্থাৎ বেতন ৫৪০ টাকা বাড়বে। যদি তা ৪ শতাংশ বাড়ে, তাহলে মহার্ঘভাতা হবে ৮২৮০ টাকা। অর্থাৎ বেতন বাড়বে ৬৯০ টাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+