7th Pay Commission: চার শতাংশ DR বৃদ্ধির অপেক্ষায় পেনশনভোগীরা! কবে কত টাকা আসবে?
7th Pay Commission: পুজোর মুখেই কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পাশাপাশি পেনশনভোগীদের জন্য ডিআর বৃদ্ধির ঘোষণা করে। বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৭ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পেনশনভোগীরা বর্ধিত মহার্ঘ ত্রাণের সুবিধা পাবেন। পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের তরফে এব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
১৮ অক্টোবর কেন্দ্রীয় সরকার পেনশনভোগী ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ত্রাণ ও মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করে। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। এই বৃদ্ধির পরে পেনশনভোগী ও কর্মীদের ডিএ ৪২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪৬ শতাংশ হয়েছে।

পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের দেওয়া তথ্য অনুসারে কেন্দ্রীয় সরকারে অসামরিক পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর পেনশনভোগী, অল ইন্ডিয়া সার্ভিসের পেনশনভোগী, রেলের পেনশনভোগী, প্রভিশন পেনশন গ্রহণকারী পেনশনভোগী এই বৃদ্ধির সুবিধা পাবেন। বিচার বিভাগের আদেশের পরে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরাও ডিআর বৃদ্ধির সুবিধা পাবেন।
কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের জন্য ডিআর ৪ শতাংশ বাড়িয়েছে। পেনশনভোগীদের বেসিক পেনশন ৪০ হাজার টাকা হলে ৪২ শতাংশ ডিআর অনুযায়ী তা ১৬ হাজার টাকার বেশি হবে। অক্টোবরে নতুন করে বৃদ্ধির পরে বেসিক পেনশনে ডিআর ১৮ হাজার টাকার বেশি হবে। এর অর্থ বেসিক পেনশন ৪০ হাজার টাকা হলে পেনশনভোগীরা প্রতিমাসে ১০০০ টাকার বেশি পেনশন পাবেন।
এদিকে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ব্যাঙ্কগুলিকে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব পেনশনভোগীদের বর্ধিত পেনশন ছেড়ে দিতে হবে। এর জন্য কোনও নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না।












Click it and Unblock the Notifications