7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য সুখবর! DA বাড়ানো নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা ডিএ নিয়ে আশায় থাকেন। বছরের শুরুতে একটা ডিএ পেয়ে গিয়েছেন। আরেকটি বকেয়া রয়েছে। সাধারণভাবে কেন্দ্রীয় সরকার নিয়মিত বছরে দুটি ডিএ দিয়ে থাকে। সেই কারণেই এই বকেয়ার কথা বলা হচ্ছে।

জুলাই থেকে ডিএ বকেয়া। তবে কিছু দিনের মধ্যে মোদী সরকার ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। ফলে আগামী দিনে ডিএ বৃদ্ধি দেখা যেতে পারে। কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করলে এককোটির বেশে সরকারি কর্মী ও পেনশন ভোগীরা উপকৃত হবেন। অন্যদিকে ডিএ ৩ শতাংশ বেড়ে ৪২ থেকে ৪৫ শতাংশ হতে পারে।

7th Pay Commission

শ্রমমন্ত্রকের তরফে প্রতিমাসে জারি করা শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্যসূচক (CPI-IW)-এর ভিত্তিতে কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা নির্ধারণ করে থাকে। পিটিআই-এ প্রকাশিত রিপোর্ট অনুসারে ২০২৩ সালের জুনের AICPI-IW ৩১ জুলাই প্রকাশিত হয়েছে। তারই ওপরে ভিত্তি করে মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধির দাবি করা হয়েছে।

এই রিপোটের ওপরে ভিত্তি করেই অর্থমন্ত্রকের ব্য বিভাগ রাজস্ব বিভাগের সঙ্গে ডিএ বাড়ানোর জন্য একটি প্রস্তাব তৈরি করবে এবং অনুমোদনের জন্য প্রস্তারটি কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে রাখবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়ে সাংবাদিক সম্মেলন করে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে।

7th Pay Commission

তবে ঠিক কবে নাগাদ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে, তা এখনও জানা যায়নি। এক্ষেত্রে সরকারি ঘোষণা হলে তা ১ জুলাই থেকেই কার্যকর করা হবে। বর্তমানে ১ কোটির বেশি সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৪২ শতাংশ হারে ডিএ এবং ডিআর পেয়ে থাকেন।

সর্বশেষ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল ২০২৩-এর ২৪ মার্চ। সে সময় সেটি ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়। আর এবারের ডিএ-র ঘোষণা হতে হতে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ হয়ে যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+