7th Pay Commission: শীঘ্রই বড় উপহার পেতে পারেন সরকারি কর্মীরা! ঠিক কবে DAবৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা শীঘ্রই বড় খবর পেতে চলেছেন। নির্বাচন ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। যা হতে পারে মার্চের শুরুতে, নির্বাচন ঘোষণার ঠিক আগে। এবার চার শতাংশ মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি পেলে তা ৫০ শতাংশে পৌঁছে যাবে।

ইতিমধ্যে শিল্প শ্রমিকদের জন্য ভোক্তা মূল্য সূচকের বারো মাসের গড় অর্থাৎ সিপিআই-আইডব্লু ৩৯২.৮৩-এ পৌঁছেছে। উল্লেখ করা প্রয়োজন কেন্দ্রীয় সরকার সিপিআই-আইডব্লু তথ্যের ভিত্তিতে ডিএ ও ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করে। এখানে বলে রাখা ভাল ডিএ সরকারি কর্মীদের জন্য আর ডিআর দেওয়া হয় পেনশনভোগীদের জন্য। মূলত মুদ্রাস্ফীতির হার বিবেচনা করে সরকারি কর্মীদের ডিএ ও ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি যত বেশি হবে, কর্মীদের ডিএ ও ডিআর তত বেশি হয়।

7th Pay Commission

কেন্দ্রীয় সরকার নিয়ম করে ডিএ এবং ডিআর বৃদ্ধি করে থাকে জানুয়ারি এবং জুলাইয়ে। জানুয়ারিরটা সাধারণভাবে ঘোষণা করা হয় মার্চের শেষের দিকে এবং জুলাইয়েরটা ঘোষণা করা হয় সেপ্টেম্বরের শেষের দিকে। কিন্তু এবার নির্বাচন সামনে থাকায় তা মার্চের শুরুতেই ঘোষণা করা হতে পারে।

এর আগে ২০২৩-এর অক্টোবরে শেষবার ডিএ ও ডিআর ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় এই বৃদ্ধি ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়। বর্তমানে মুদ্রাস্ফীতির হারের প্রেক্ষিতে এই বৃদ্ধি ৪ শতাংশ হতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

সরকারি তথ্য অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন ৪৭.৫৮ লক্ষ আর পেনশনভোগী রয়েছেন ৬৯.৭৬ লক্ষ। ডিএ ও ডিআর বৃদ্ধি হলে যথাক্রমে সরকারি কর্মী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+