7th Pay Commission: সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে বাড়তে পারে এই ভাতাও, কী বলছে মোদী সরকার
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও এক সুখবর আসতে চলেছে। মুদ্রাস্ফীতির সময়ে আরও এক ভাতা ভাড়াতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সরকার লোকসভা ভোটের আগে কর্মীদের জন্য উপহার ঘোষণা করতে পারে বলে আশা করছেন অনেকেই।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সরকার সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা বাড়াতে পারে। এই বছরের মার্চে শেষবারের মতো ডিএ বৃদ্ধি হয়েছিল পরবর্তী ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে সেপ্টেম্বরে। ৪২ শতাংশ থেকে ডিএ বৃদ্ধি হয়ে হতে পারে ৪৬ শতাংশের আশপাশে। সেই সঙ্গে তাদের বাড়িভাড়া ভাতার বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে।

প্রকাশিত তথ্য অনুসারে বাড়ি ভাড়া ভাতা শেষবার বাড়ানো হয়েছিল ২০২১-এর জুলাইয়ে (7th Pay Commission)। তখন ডিএ ছিল ২৫ শতাংশের মতো। এখন ডিএ বৃদ্ধি হয়ে ৪০ শতাংশ পার হয়ে গিয়েছে। যে কারণে ফের এইচআরএ বৃদ্ধির সম্ভাবনা।
সাধারণভাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা নির্ধারিত হয়, তাঁরা যে শহরে রয়েছেন, তার ওপরে ভিত্তি করে। এইচআরএ-র তিনটি ভাগ রয়েছে, x, y, z। z শহরে বসবাসকারী কর্মীরা বেতনের ৯ শতাংশ হারে এইচআরএ পেয়ে থাকেন।

প্রকাশিত খবর অনুযায়ী, বেতন কমিশনের সুপারিশ অনুসারে (7th Pay Commission) এইচআরএ ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে এক্স শ্রেণির শহরগুলির জন্য ৩ শতাংশ, ওয়াই শ্রেণির শহরগুলির জন্য ২ শতাংশ এবং জেড শ্রেণির শহরগুলির জন্য ১ শতাংশ হারে এইচআরএ ভাতা বৃদ্ধি করা হতে পারে। তবে সরকারি তরফে এখনও ঘোষণা করা হয়নি।












Click it and Unblock the Notifications