7th Pay Commission: সরকারি কর্মীদের জন্য সুখবর! DA ছাড়াও বিভিন্ন ভাতা বাড়ছে ২৫%

th Pay Commission: লোকসভার ভোটের আগে গত মার্চে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মহার্ঘভাতা বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশে পৌঁছে গিয়েছে। একইভাবে কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও চার শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয়েছে।

মাসের শেষের এই আর্থিক বৃদ্ধি সরকারি কর্মী কিংবা পেনশনভোগীরা মুদ্রাস্ফীতি থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন। এছাড়াও বেশ কয়েকটি ভাতা বৃদ্ধির কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যে কারণে উপকৃত হবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

salary hike

কেন্দ্রীয় সরকারের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ বৃহস্পতিবার ৪ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, ডিওপিটির জারি করা পয়লা জানুয়ারি থেকে ৪ শতাংশ মহার্ঘভাতা প্রদানে তা বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশ হয়েছে। ফলে ২০২৪-এর পয়লা জানুয়ারি থেকে নিম্নলিখিত ভতাগুলি বর্তমানের তুলনায় ২৫ শতাংশ বেশি হারে দেওয়া যেতে পারে।

যেসব ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে.
দূরবর্তী অবস্থান, পরিবহণ ভাতা, প্রতিবন্ধী মহিলাদের শিশুদের জন্য বিশেষ ভাতা, শিশু ভাতা, শিক্ষা ভাতা, বাড়ি ভাড়া ভাত, পোশাক ভাতা, ডিউটি ভাতা এবং ডেপুটেশন ভাতা। এইসব ভাতা বৃদ্ধিতে যে সামগ্রিক বেতন বৃদ্ধি হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের তরফে করোনার সময়ে ১৮ মাসের ডিএ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। পিএমওকে দেওয়া চিঠিতে মহামারির সময়ে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১-এর জুন পর্যন্ত ১৮ মাসের ডিএ এবং ডিআর বন্ধ রাখার কথা উল্লেখ করে তা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+