7th Pay Commission: DA বৃদ্ধি ৫০% ছুঁতে চলেছে! অষ্টম পে কমিশন নিয়ে কী বলছে মোদী সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা এই মুহূর্তে ৪২ শতাংশ হারে ডিএ ( 7th Pay Commission) পাচ্ছেন। এবছরের শুরু থেকে তা ৪ শতাংশ বেড়ে ৪২ শতাংশ হয়েছে। জুলাই থেকে ডিএ (DA) চার শতাংশ বাড়বে বলেই ধরে নেওয়া হচ্ছে। তাহলে তা পৌঁছে যাবে ৪৬ শতাংশে। নির্বাচনের বছরের শুরুতেই তা ৫০ শতাংশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা।

গত তিনটি বেতন কমিশনে ( 7th Pay Commission) সুপারিশ করা হয়েছে, ডিএ (DA) কিংবা ডিআর ৫০ শতাংশে পৌঁছে গেলে কিংবা তার বেশি হলে বেতন সংশোধন করা উচিত। সামনের বছরে লোকসভা নির্বাচন থাকলেও, সরকার এব্যাপারে এখন কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি।

nirmala sitharaman

ইতিমধ্যেই কর্মচারী সংগঠনগুলি অর্থমন্ত্রকের কাছে স্মারকলিপি প্রদান করে এব্যাপারে তাদের দাবি জানাতে শুরু করেছে। রেলওয়ে সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে ১ জুনারি ২০২৪-এর থেকে অষ্টম বেতন কমিশন গঠনের ( 8th Pay Commission) অনুরোধ করেছে।

অর্থমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, মুদ্রাস্ফীতির প্রভাব নিরপেক্ষ করার জন্য বেতন কাঠামো সংশোধনের প্রয়োজন। ১ জানুয়ারি ২০২৪ থেকে ডিএ (DA) কিংবা ডিআর ৫০ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা। সেই কারণে ২০২৪-এর জানুয়ারি থেকে বেতন-ভাতা ও পেনশন সংশোধন করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

nirmala sitharaman

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বেতন কমিশনগুলি ( 7th Pay Commission) তাদের রিপোর্ট জমা দিতে প্রায় দুবছর সময় নেয়। আর সরকার তা বিবেচনা ও বাস্তবায়নে আরও একবছর কিংবা তার বেশি সময় নেয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হন সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। যে কারণে তারা ২০২৪-এর ১ জানুয়ারি থেকে বেতন কমিশন গঠনের দাবি তুলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+