Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

DA Hike: লক্ষ্মী পুজোর দিনে 'দীপাবলি'র উপহার! বড় সিদ্ধান্ত মোদী সরকারের, কয়েকগুণ বাড়ছে বেতন

7th pay commission DA Hike: সামনেই দীপাবলি (Diwali)! আর তার আগেই বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের। তিন শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে আজ বুধবার মন্ত্রিসভার বৈঠক (Modi Cabinet) ছিল। বৈঠকে তিন শতাংশ ডিএ (Dearness Allowance (DA) বৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে।

এরপরেই এই বিষয়ে অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন কেন্দ্রিয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লক্ষ্মীপুজোর দিনেই এহেন সিদ্ধান্তে কয়েক লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারি (central govt employees) উপকৃত হবেন। লাভ পাবেন কয়েকলাখ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীও। এক ধাক্কায় বেশ কিছুটা বাড়বে বেতন (7th pay commission DA Hike) ।

7th pay commission DA Hike

7th pay commission DA Hike: ৫৩ শতাংশ হবে মহার্ঘ ভাতা

সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। এক ধাক্কায় তিন শতাংশ ডিএ ((7th pay commission DA Hike) বৃদ্ধি হতে চলেছে। এই সিদ্ধান্তে মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ হয়ে যাবে। আগামী অক্টোবর মাসে সরকারি কর্মচারীরা যে বেতন পাবেন, তার সঙ্গে তিন মাসের ডিএ দেওয়া হবে। অর্থাৎ অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাইন, অগাস্ট এবং সেপ্টম্বর তিন মাসের ডিএ এরিয়ার হিসাবে দেওয়া হবে।

7th pay commission DA Hike: মার্চ মাসেই ডিএ ঘোষণা করে মোদী সরকার

চলতি বছরের মার্চ মাসেই সরকার ডিএ বৃদ্ধি (7th pay commission DA Hike) করে মোদী সরকার। চার শতাংশ ডিএ বৃদ্ধি হয়। এরপরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ বৃদ্ধি হয় ৫০ শতাংশ। সরকার প্রত্যেকমাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বিশেষ সমীক্ষা চালায়। ডিএ এবং ডিআর ১লা জানুয়ারি এবং ১লা জুলাই থেকে লাগু করা হয়। তা সে ঘোষণা পরে হলেও ওই সময় থেকেই কার্যকর করা হয়। যা খবর, আজ বুধবার এই বিষয়ে ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার।

7th pay commission DA Hike: বকেয়া বাড়বে রাজ্য সরকারি কর্মীদের

দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ (7th pay commission DA Hike) মেটানোর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী। এই অবস্থায় ফের একবার কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করলে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ'র ফারাক আরও বাড়বে। ফলে আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করতে পারে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+