7th Pay Commission: ৪% বৃদ্ধি হলে ডিএ পৌঁছবে ৪৬%-এ! বেতন ঠিক কতটা বাড়বে কেন্দ্রীয় কর্মীদের
7th Pay Commission: জুলাইয়ের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের আরও এক কিস্তি মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। সেব্যাপারে কেন্দ্রীয় সরকার এখনও কোনও ঘোষণা করেনি। সাধারণভাবে জুলাই মাসের ডিএ-র কিস্তির কথা ঘোষণা করা হয়ে থাকে সেপ্টেম্বরে।
পাইকারি মূল্য সূচকের ওপরে ভিত্তি করে মহার্ঘ ভাতা গণনা করা হয়ে থাকে। যা কিনা সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশের ভিত্তিতে গৃহীত ফর্মুলা অনুসারে করা হয়। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই মাস থেকে চার শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা। তা বলে মহার্ঘভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বছরে দুবার সংশোধিত হয়ে থাকে। প্রথমটি দেওয়া হয় জানুয়ারি থেকে জুন, যার ঘোষণা সাধারণত করা হয় মার্চে আর দ্বিতীয়টি জুলাই থেকে ডিসেম্বর। যার ঘোষণা করা হয় সেপ্টেম্বরে। জুলাই মাসের শেষে যে পাইকারি মূল্য সূচক থাকবে তার ওপরে ভিত্তি করেই মহার্ঘভাতা দেওয়া হবে।
বর্তমানে এআইসিপিআই-এর গড় ৪৫.৫৮ শতাংশ। এআইসিপিআই-এর সূচক ১৩৪.৭ শতাংশ। মে মাসে এই সূচক ছিল ৪৫.৫৮ শতাংশ। জুন-জুলাই যে তা বাড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। সারা দেশে মুদ্রাস্ফীতির হার দেখে কেন্দ্রীয় কর্মীদের মূল্যস্ফীতির ভাতা বাড়ানো হয়। যে হারে দেশে মূল্য স্ফীতি বাড়ছে সেই হারে কর্মীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বাড়ানো হয়।
গত মার্চে কর্মীদের জন্য মহার্ঘভাতা আর অবসরপ্রাপ্তদের জন্য মহার্ঘতা ত্রাণ ৪ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশ থেকে ৪২ শতাংশ করা হয় ( 7th Pay Commission)। সেই সময় সরকার জানিয়েছেন, সব মিলিয়ে ১২৮১৫.৬০ কোটি টাকা খরচ হবে কোষাগার থেকে।












Click it and Unblock the Notifications