7th Pay Commission: মাস ঘুরলেই ডিএ ঘোষণা! কতটা বাড়তে পারে কর্মীদের বেতন
7th Pay Commission: মাস ঘুরলেই বড় সুখবর অপেক্ষা করছে সরকারি কর্মীদের (Central Govt Employee) জন্যে! আরও তিন থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়তে পারে। এমনটাই একাধিক প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে।
গত কয়েকমাস ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt) ডিএ বাড়তে পারে বলে জল্পনা রয়েছে। তবে এই বৃদ্ধি জুলাই মাসে হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এপ্রিল মাসের AICPI পরিসংখ্যান রিপোর্ট প্রকাশিত হয়েছে।

আর এরপরেই প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে যে সরকারি কর্মীদের ডিএ ৪৫ থেকে ৪৬ শতাংশ বাড়াতে পারে। নুন্যতম হলেও প্রায় তিন শতাংশ ডিএ বাড়াতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে মে এবং জুন মাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আর এরপরেই ডিএ বৃদ্ধির বিষয়টি আরও স্পষ্ট হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, মে এবং জুন মাসে AICPI রিপোর্ট যদি ভালো আসে তাহলে মহার্ঘ ভাতা তিন থেকে চার শতাংশ বৃদ্ধি হতে পারে। নুন্যতম চার শতাংশও যদি ডিএ বৃদ্ধি হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাতা হবে ৪৬ শতাংশ। যদি তিন শতাংশ বৃদ্ধি হয় তাহলে ৪৫ শতাংশে গিয়ে পৌঁছবে ডিএ।
তবে এখন সরকারি কর্মীরা ৪২ শোতাংশ হারে ডিএ পান। গত মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়। তবে নতুন করে সরকার ডিএ বৃদ্ধি করলে কেন্দ্রের প্রায় ৪৮ লাখ সরকারি কর্মী উপকৃত হবেন। শুধু তাই নয়, ৬৯ লাখ পেনশনভোগী উপকৃত হবেন এর মাধ্যমে।

যদি ৪ শতাংশ ডিএ ঘোষণা করে মোদী সরকার তাতে যে কর্মী ১৮ হাজার টাকা পান তিনি প্রতি মাসে ৭২০ টাকা অতিরিক্ত পাবেন। আর এই হিসাবে কর্মীদের বছরে ৮৬৪০ টাকা বাড়তে পারে।
একদিনে যখন ডিএ বৃদ্ধির আশা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা অন্যদিকে বাংলার রাজ্য সরকারি কর্মীরা ডিএ'র দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ'র ফারাক অনেক। এই অবস্থায় লাগাতার আন্দোলন চলছে কয়েকশ রাজ্য সরকারি কর্মীরা। এই বিষয়ে যদিও নবান্নের তরফে একাধিকবার বৈঠক হলেও খালি হাতেই ফিরতে হয়েছে রাজ্য সরকারি কর্মীদের।












Click it and Unblock the Notifications