Amrit Bharat Express: আসছে ৫০টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস! কটা পাবে বাংলা? জানুন

Amrit Bharat Express: ইতিমধ্যে রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত (Vande Bharat Express)। আর সেই সাফল্যের পর এবার অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) এর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই বিষয়ে ঘোষণা করেছেন আর এই ঘোষণার পরেই নতুন করে একাধিক জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে বাংলা আরও একটি অমৃত ভারত ট্রেন (Amrit Bharat Express) পায় কিনা তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।

Amrit Bharat Express

  • Amrit Bharat Express: বড় ঘোষণা অমৃত ভারতের

অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) এর সংখ্যা বাড়নোর তথ্য জানানোর পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, অমৃত ভারত ট্রেনের সাফল্যের পর ৫০টি ট্রেন তৈরিতে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে। বলে রাখা প্রয়োজন, অন্তর্বর্তী বাজেটে অশ্বিনী বৈষ্ণব দেশে প্রতি বছর ৩০০ থেকে ৪০০ অমৃত ভারত ট্রেন চালানোর কথা জানান।

আর এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। যেখানে স্পষ্ট জানিয়েছেন, অমৃত ভারত এক্সপ্রেসের (Amrit Bharat Express) সাফল্যের পরেই নতুন আরও অমৃত ভারত ট্রেনের মঞ্জুরি দেওয়া হয়েছে। তবে কোন রুটে নতুন ট্রেনগুলি চলবে তা এখনও স্পষ্ট হয়নি। এমনকি বাংলা কোনও ট্রেন পাবে কিনা তাও জানা যায়নি।

  • Amrit Bharat Express: অমৃত ভারত ট্রেনের বৈশিষ্ট্যগুলি কী কী?
  • বন্দে ভারতের মতো একাধিক আধুনিক সুবিধা রয়েছে অমৃত ভারত এক্সপ্রেসেও (Amrit Bharat Express) ।
  • অমৃত ভারত এক্সপ্রেসে আধুনিক পুশ-পুল ইঞ্জিন দেওয়া হয়েছে। আগে এবং সামনে এই ইঞ্জিন দেওয়া হয়েছে।
  • অমৃত ভারত ট্রেনের গতি ঘণ্টায় প্রায় ১৩০ কিমি।
  • অমৃত ভারত ট্রেন একটি নন-এসি ট্রেন, যেখানে বন্দে ভারত একটি এসি ট্রেন।
  • এই ট্রেনে যাতায়াতের সময় যাত্রীদের কোনও ধরনের ঝটকা লাগে না। রয়েছে আধুনিক ফিচার
  • Amrit Bharat Express: বাংলা পেয়েছে অমৃত ভারত

এখনও [পর্যন্ত দেশে দুটি অমৃত ভারত এক্সপ্রেস চলছে। যার মধ্যে একটি মালদহ থেকে বেঙ্গালুরুর মধ্যে যাতায়াত করছে। ইতিমধ্যে মালদহ-বেঙ্গালুরু রুটে বেশ সফল অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) । মূলত পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেই এই ট্রেনের সূচনা করেছে মোদী সরকার। যা খবর আগামীদিনে অমৃত ভারত এক্সপ্রেসের এসি ভার্সনও লঞ্চ করা হতে পারে। তবে তা কবে তা এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+