5 Effective Business Strategies: ব্যবসা বাড়াতে মেনে চলুন এই পাঁচ রণকৌশল! জাস্ট খেলা ঘুরে যাবে

5 Effective Business Strategies: খুব একটা ভালো সময় যাচ্ছে না Startups সংস্থাগুলির! বিশেষ করে ঠিক মতো ফান্ডিং (Startup Funding) না পাওয়ার কারনে একাধিক সংস্থা সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। এমনকি বহু স্টার্টআপ সংস্থা কার্যত বন্ধ হওয়ার মুখে।

ফান্ডিং পেলেই সংস্থা তার ব্যবসা আরও বাড়াতে পারে। কিন্তু শুধু ফান্ডিংয়ের উপরে নির্ভর করলেই হবে না। ব্যবসাকে (Business) বাড়াতে আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ব্যবসা বাঁচাতে টাকা রোজগার করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যেভাবে চ্যালেঞ্জ বাড়ছে তাতে সংস্থা বাঁচানোটা দায়। কিন্তু এর মধ্যেও বেশ কিছু Business Strategies নেওয়াটা প্রয়োজন। যেখানে আয়ও বাড়বে আবার ব্যবসাও ঠিকে যাবে।

5 Effective Business Strategies

5 Effective Business Strategies: কি সেই রণকৌশল?

গ্রাহকদের উপর ফোকাস করতে হবে

সমস্ত স্টার্টআপকে গ্রাহকদের উপর ফোকাস করতে হবে। আর এজন্যে পর্যাপ্ত মার্কেট রিসার্চ এবং সার্ভে করার প্রয়োজন আছে। গ্রাহকদের বোঝানোটা প্রয়োজন যে জিনিসটা আপনি চাইছেন তা আমরাই দিতে সক্ষম এবং তা একেবারে কম দামেই। কিছু সুবিধা প্রদান করলে গ্রাহকদের কথা ভেবেই তা করতে হবে। আর এই বিষয়টিকে মাথায় রেখেই প্রথম থেকে এগোলে সংস্থার গ্রাফ ক্রমশ বাড়বে।

সেলস ফানেল (Sales funnel)

সেলস ফানেল (Sales funnel) একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক মডেল! আর এই মডেলে গ্রাহকদের প্রোডাক্টের বিষয়ে তৈরি থেকে প্রোডাক্ট বিক্রি পর্যন্ত গোটা প্রক্রিয়াটিকে সাজানো হয়। ব্যবসার ক্ষেত্রে এমন মার্কেটিং ফানেল খুবই গুরুত্বপূর্ণ। যাতে বিক্রি আরও বাড়ে। এত মডেলে কাজ করলে শুধু সময়ই বাঁচবে না, নতুন গ্রাহক পেতেও সাহায্য করবে।

অফার এবং ডিসকাউন্ট

ডিসকাউন্ট দারুন একটি মার্কেটিং স্ট্রেটেজি। গ্রাহক এতে মোটিভেট হয়। এর সঙ্গেই প্রোডাক্ট ফ্রিতেও পাওয়া গ্রাহকরা খুবই খুশি হন। ফলে ব্যবসা বাড়াতে ফ্রি এবং ডিসকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। ৫০ শতাংশ পর্যন্ত ফ্রি ডিসকাউন্ট ঘোষণা করতে পারেন। আর এভাবেই আপনার গ্রাহক সংখ্যা আরও বাড়বে।

5 Effective Business Strategies

ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন

ডিজিটাল বিপ্লব ঘটেছে গোটা বিশ্বে! ফলে আপনার প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছানোর গুরুত্বপূর্ণ মাধ্যম ইন্টারনেট। এখন একাধিক সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানেও পেজ খুলে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। তবে ট্রেন্ডের উপর বিশেষ ভাবে নজর রাখতে হবে। পাশাপাশি ক্রেতা কিংবা মানুষের সঙ্গে কানেক্ট হওয়াটাও জরুরি। তবে বিক্রি বাড়াতে কিংবা ক্রেতা ধরে রাখতে কোয়ালিটি প্রোডাক্ট হওয়াটা খুবই জরুরি।

পেমেন্ট অপশন

বিক্রয়কে প্রভাবিত করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল লেনদেনের পদ্ধতি। বেশির ভাগ মানুষই এখন মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করতে ভালোবাসেন। কেউ আবার ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট অপশন করতে ভালোবাসেন। ফলে লেনদেনের ক্ষেত্রে একাধিক অপশনকে খোলা রাখতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+