৪জি স্পিডের নামে কি পাচ্ছেন জানেন! পাকিস্তানের ইন্টারনেটের গতিও ভারতের দ্বিগুণ

ভারতে ৪জি ইন্টারনেট স্পিড নিয়ে যত লড়াই হোক না কেন, আসল ঘটনা হল, ৪জি এলটিই স্পিডে ভারত বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলির চেয়েও পিছনে রয়েছে।

ভারতে ৪জি ইন্টারনেট স্পিড নিয়ে যত লড়াই হোক না কেন, আসল ঘটনা হল, ৪জি এলটিই স্পিডে ভারত বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলির চেয়েও পিছনে রয়েছে। অবস্থা এতটাই সঙ্গীন যে ভারত পিছিয়ে রয়েছে পাকিস্তানের থেকেও। লন্ডনের একটি সংস্থা ওয়্যারলেস কভারেজ ম্যাপিংয়ে সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট পেশ করেছে।

এগিয়ে সিঙ্গাপুর

এগিয়ে সিঙ্গাপুর

সমীক্ষা বলছে, ভারতের ইন্টারনেট স্পিড ৬.০৭ এমবিপিএস। সেখানে পাকিস্তানের ইন্টারনেট স্পিড দ্বিগুণের বেশি ১৩.৫৬ এমবিপিএস। সবচেয়ে বেশি ইন্টারনেট স্পিড সিঙ্গাপুরের, ৪৪.৩১ এমবিপিএস।

স্পিড ১০ এমবিপিএসের কম

স্পিড ১০ এমবিপিএসের কম

ওপেন সিগন্যালের রিপোর্ট অনুযায়ী, ভারত ৪জি পরিষেবায় বিশ্বের নিরিখে ১৪ ধাপ উপরে উঠে এলেও এখনও স্পিড ১০ এমবিপিএসের কম।

এগিয়ে দক্ষিণ কোরিয়া

এগিয়ে দক্ষিণ কোরিয়া

সিঙ্গাপুরে ৪জি ইন্টারনেটের গতি বেশি থাকলেও পরিষেবা ও লভ্যতার দিক থেকে সবচেয়ে এগিয়ে দক্ষিণ কোরিয়া। তারপরে রয়েছে জাপান। এই দুই দেশই ৪জি লভ্যতার নিরিখে ৯০ শতাংশের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তারপরে রয়েছে নরওয়ে, হংকং ও মার্কিন যুক্তরাষ্ট্র।

ডেটা পয়েন্ট

ডেটা পয়েন্ট

লন্ডনস্থিত ওপেন সিগন্যালের রিপোর্টের তথ্য ৫৮,৭৫২,৯০৯, ৯৪৯ ডেটাপয়েন্ট থেকে ৪,৮৫২,৩২০ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+