Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025 Cheapest 7 Seater Family Cars: একেই বলেই জলের দর! দাম সত্যিই অবাক করার মতোই

2025 Cheapest 7 Seater Family Cars: ভারতের বাজারে সস্তার গাড়ির চাহিদা আছে! আর তা যদি হয় ৭ সিটারের তাহলে তো কথাই নেই। আপনিও যদি এমন ফ্যামিলি কার খোঁজেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এই প্রতিবেদনে এমন তিনটি গাড়ির খোঁজ রইল যাতে আছে শক্তিশালী ইঞ্জিন অন্যদিকে মাইলেজেও এই গাড়িগুলির ধারে কাছে নেই কেউ।

শুধু তাই নয়, প্রত্যেকদিনের ব্যবহারের জন্য সেরা এগুলি। এমন অবশ্যই বাজেট ফ্রেন্ডলি! একনজরে জেনে নিন সস্তার সেরা তিনটি গাড়ির বিষয়ে খুঁটিনাটি তথ্য (2025 Cheapest 7 seater Family cars)।

2025 Cheapest 7 Seater Family Cars

2025 Cheapest 7 Seater Family Cars: Renault Triber
6.09 লাখ টাকা থেকে শুরু

সম্প্রতি Renault Triber গাড়িতে একাধিক আপডেট দেওয়া হয়েছে। একেবারে 2025 Cheapest 7 seater Family গাড়ি (car) এটি। পাঁচ জন এবং দুইজন ছোট আরাম করে এই গাড়িতে বসতে পারবেন। তবে বুট স্পেস অনেকটাই কম। নয়া Renault Triber এ 999cc এর পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 72 PS পাওয়ার এবং 96 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে।

এর ইঞ্জিন 5 স্পিড ম্যাণুয়াল এবং AMT গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। মাইলেজ 20 kmpl। এছাড়াও Renault Triber গাড়িতে এন্টি লক ব্রেকিং সিস্টেমের সুবিধা আছে। একই সঙ্গে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে।

2025 Cheapest 7 Seater Family Cars: Maruti Suzuki Eeco
দাম: 5.44 লাখ টাকা থেকে শুরু

Maruti Suzuki Eeco একেবারে ভ্যালু ফর মানি একটি ৭ সিটার গাড়ি। একেবারেই রাফ এন্ড টাফ ভাবে ব্যবহার করার জন্য সেরা এটি। দারুণ চাহিদা রয়েছে। বিশেষ করে বাজেট ফ্রেন্ডলি হওয়াতে আরও বেশি করে মানুষ কিনে থাকে এই গাড়ি। Maruti Suzuki Eeco গাড়িটি 5/7 সিট অপশনে কেনা যাবে।

এতে 1.2L লিটার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 81 PS পাওয়ার এবং 104 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। পেট্রোল মোডে Maruti Suzuki Eeco গাড়িটি 20kmpl পর্যন্ত মাইলেজ দেয়। অন্যদিকে CNG মোডে 27 km/kg মাইলেজ দেয়।

2025 Cheapest 7 Seater Family Cars: Maruti Ertiga
দাম: 8.84 লাখ টাকা থেকে শুরু

Maruti Ertiga একেবারেই ফ্যামিলি কার। সাতজন আরাম করে বসে লং ড্রাইভে যাওয়া যাবে। এতে 1.5 লিটার K- সিরিজ ডুয়েল জেট ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 101hp পাওয়ার এবং 136 nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। পেট্রোলের সাথে সিএনজি অপশনে Maruti Ertiga কেনার সুযোগ আছে। পেট্রোল মোডে এই গাড়িটি 20.51kmpl মাইলেজ দেয়, CNG-তে মাইলেজ 26km/kg-। একাধিক আধুনিক ফিচার পাওয়া যাবে এই গাড়িতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+