2024 TVS Jupiter: লক্ষ্মীবারেই ধামাকা দেবে টিভিএস! সামনে আসল সেই টিজার, নতুন জুপিটারে জানেন কি থাকবে
2024 TVS Jupiter: TVS এর অন্যতম জনপ্রিয় স্কুটার Jupiter। ভারতের বাজারে বিক্রিত স্কুটারগুলির মধ্যে একটি। এবার একেবারে নতুন অবতারে প্রকাশ্যে আসবে এই স্কুটার। যা খবর, আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ২২ অগাস্ট একেবারে নতুন রুপে Jupiter 2024 প্রকাশ্যে আনবে TVS। ইতিমধ্যে সংস্থার তরফে অফিশিয়াল টিজার লঞ্চ করেছে সংস্থা। তাতে স্পষ্ট যে লাইট থেকে ডিজাইনে একাধিক বদল থাকছে।
তবে ঠিক কোন কোন ক্ষেত্রে বদল আসবে তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে কাস্টমাইস বদল করা হতে পারে। মনে করা হচ্ছে নতুন অ্যাপ্রন মাউন্ট LED DRL, ইন্টিগ্রেটেড টার্ন ইন্ডিকেটর দেওতা হতে পারে। আগের তুলনায় অনেকটাই স্পোর্টি ডিজাইন হতে পারে নতুন 2024 TVS Jupiter।

- 2024 TVS Jupiter: ইঞ্জিন
2024 TVS Jupiter মডেলে 109.7 সিসির, এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 7.88PS পাওয়ার এবং 8.8Nm এর টর্ক জেনারেট করতে পারে। বেশ কিছু ফিচারও নতুন দেখা যেতে পারে। পুরানো ফিচারকেও আপডেট করতে পারে টিভিএস। তবে বিশেষ কোনও তথ্য এখনও সামনে আনেনি সংস্থা। 2024 TVS Jupiter একেবারে গ্রাহকদের সামনে বড় চমক হবে বলে দাবি। তবে রিপোর্ট অনুযায়ী, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লু-টুথ কানেকটিভিটি।, USB চার্জারের মতো মতো সুবিধাও থাকবে বলে খবর।
- 2024 TVS Jupiter: দাম
TVS Jupiter বর্তমানে ৬টি ভেরিয়েন্টে বাজারে রয়েছে। যেখানে শিট মেটাল হুইল, বেস, ZX, ZX স্মার্ট কানেক্ট, ক্লাসিক এবং ZX ডিস্ক স্মার্ট কানেক্ট অপশন রয়েছে। বেস মডেলের দাম 73,650 টাকা থেকে শুরু হয়ে। টপ মডেলের এক্স শোরুম দাম পড়বে 90,573 টাকা। 2024 TVS Jupiter স্কুটারট বাজারে থাকা Honda Active 6G, suzuki access 125 এর মতো স্কুটারের সঙ্গে টক্কর হবে। তালিকায় আছে Hero Honda Pleasure এর মতো স্কুটারও।
- TVS Jupiter CNG স্কুটার
TVS বাজারে CNG স্কুটার আনতে চলেছে। খবরে বলা হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে এটি লঞ্চ হতে পারে। এই স্কুটারের কোড নেম U720 দেওয়া হয়েছে। 125 সিসি ইঞ্জিন দেওয়া হতে পারে TVS Jupiter CNG -তে। পাশাপাশি ফ্যাক্টারি ফিটেড সিএনজি কিট দেওতা হতে পারে বলেও খবর। এই বিষয়ে আরও জানতে টিভিএসের ওয়েবসাইট ফলো করুন।












Click it and Unblock the Notifications