বাইকেই ধরা যাবে ফোন! Apache থেকে Pulsar, তিনটি সুরক্ষিত বাইকের খোঁজ এই প্রতিবেদনে
2024 Safest Bikes: আর মাত্র কয়েকদিন! সামনেই নতুন বছর-বড়দিন। আরও একবার উৎসবে মেতে উঠবে দেশের মানুষ। আর এই সময় যদি কোনও বাইক কেনার কথা ভাবেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। 160cc ইঞ্জিনের সেরা তিনটি বাইকের খোঁজ রইল এই প্রতিবেদনে।
যাতে একাধিক সেফটি অ্যাডভান্সড ফিচার দেওয়া আছে। আছে একাধিক ফিচারও। দামও একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যেই (2024 Safest Bikes)।

2024 Safest Bikes: TVS Apache RTR 160 4V
TVS এর অন্যতম বিক্রিত বাইক Apache RTR 160 4V ABS। তরুণ প্রজন্মের কাছে খুবই পছন্দের বাইক। ডিজাইন এবং ফিচার এই বাইকের অন্যতম আকর্ষণ (2024 Safest Bikes)। দীর্ঘ রাস্তায় দারুণ গতির জন্য TVS Apache RTR 160 4V -এ 159.7cc এর 4-বাল্ব, ওয়েল-কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে।
যা কিনা 16.8hp পাওয়ার এবং 14.8Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। ইঞ্জিন 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত আছে। ডিজিটাল স্পিডোমিটার থেকে Dual চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) অপশন আছে। বাইকের এক্স শোরুম দাম 1.17 লাখ টাকা।
2024 Safest Bikes: Bajaj Pulsar N160
Bajaj Pulsar N160 সংস্থার সেরা বিক্রিত বাইকগুলির একেবারে শীর্ষ আছে (2024 Safest Bikes)। তরুণের পছন্দকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সময়ে বাইকের ডিজাইন, ইঞ্জিন এবং ফিচারে বদল আনা হয়েছে। কিন্তু কখনও ফেরাইনি। সবসময় দারুণ বিক্রি হয়েছে এই বাইকের। Bajaj Pulsar N160-তে 164.82cc, ওয়েল কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 16PS পাওয়ার জেনারেট করতে পারে। ইঞ্জিন 5 স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত আছে।
এই বাইকেও Dual চ্যানেল এন্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) অপশন দেওয়া হয়েছে। যে কোনও পরিবেশ এবং মরশুমের জন্য সেরা বাইক এটি। বাইকের এক্স শোরুম প্রাইস 1.40 লাখ টাকা। স্মার্ট ফোন কানেক্ট অপশন দেওয়া হয়েছে এই বাইকে।
2024 Safest Bikes: Royal Enfield Classic 350
অন্যতম নিরাপদ বাইক Royal Enfield! পাহাড়ের রাস্তা হোক কিংবা সাধারণ, সবসময় রাইডারদের কাছে প্রথম পছন্দ (2024 Safest Bikes) থাকে Royal Enfield। সংস্থার অন্যতম বিক্রিত বাইক Classic 350।
কলকাতায় এই বাইকগুলির দামে কিছুটা পার্থক্য থাকতে পারে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বাইক সংস্থার শোরুম-ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিংবা অনলাইনেও এই বিষয়ে জানতে পারেন।
ছবি সৌজন্য- pexels












Click it and Unblock the Notifications