নজরে ২০১৯ লোকসভা ভোট, বাজেট ২০১৮-য় তার কোন প্রভাব পড়বে

আগামী ২০১৯ লোকসভা ভোটের আগে এটাই হবে নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এই বাজেটের আলাদা গুরুত্ব রয়েছে।

ফেব্রুয়ারি ১ তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেট পেশ করবেন। আগামী ২০১৯ লোকসভা ভোটের আগে এটাই হবে নরেন্দ্র মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এই বাজেটের আলাদা গুরুত্ব রয়েছে।

নজরে ২০১৯ লোকসভা ভোট, বাজেট ২০১৮-য় তার কোন প্রভাব পড়বে

সাধারণত যেবছর ভোট হয় সেবছর সরকারি খরচের বৃদ্ধি লক্ষ্য করা যায়। ২০০৮-০৯ ও ২০১৩-১৪ সালে সেটা লক্ষ্য করা গিয়েছে। তবে এবছর খরচের বহরে মোদী সরকার কতদূর এগোতে পারে তা দেখার বিষয়। অপরিশোধিত তেলের দামবৃদ্ধি ও জিএসটি বাবদ আয় কম হওয়ায় খরচ নিয়ে বেশ চাপে রয়েছে কেন্দ্র।

কংগ্রেসের সরকারের সময়ে ২০১১-১২ ও ২০১২-১৩ সালে সরকারি খরচ বেড়েছিল ৮.৫ শতাংশ হারে। ২০০৯-১০ সালে তা ছিল ১০.২ লক্ষ কোটি টাকা। ২০১৪-১৮ সালের মধ্যে মোদী সরকারের খরচ বেড়েছে ৮.৪ শতাংশ হারে।

অরুণ জেটলি ইঙ্গিত দিয়েছেন, এবছর সরকার বাজেটে ফোকাস করবে কৃষির উপরে। অনেক জায়গায় অতিরিক্ত ফলনে দাম পড়ে গিয়েছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। সেই অবস্থার আগের চেয়ে বদল হলেও কেন্দ্র আরও ফোকাস করতে চাইছে কৃষকশ্রেণির উপরে।

প্রতিবছরের মতো এবছরও মোদী সরকার অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবে। সেটা পেশ করা হবে ২৯ জানুয়ারির বাজেট সেশনে। গত ১২ মাসে দেশের অর্থনীতির গতিপথ সেখানে ব্যাখ্যা করা হবে। কোন কোন উন্নয়নমূলক পদক্ষেপ করা হয়েছে ও নীতির ক্ষেত্রে কোথায় জোর দেওয়া হয়েছে তা সংসদে জানানো হবে।

সংসদের দুই কক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বক্তব্য রাখবেন। সংসদের প্রথম দফা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ও পরের দফা চলবে ৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+