Vande Bharat Sleeper: এই রাজ্যেই তৈরি হবে বন্দে ভারতের স্লিপার বার্থ! ১০০ কোটির প্লান্টে তৈরি হবে ১৫০০০ সিট

Vande Bharat Sleeper: রেল যাত্রীদের সুবিধার কথা ভেবে আলাদা আলাদা শহরের মধ্যে বন্দে ভারত স্লিপার চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের (Indian Rail)। আর এহেন পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে স্লিপার বার্থ তৈরির কাজ চলছে। ইন্দোরের কাছে শিল্প শহর পিথমপুরে ১০০ কোটি টাকা ব্যয়ের একটি প্ল্যান্টে এই স্লিপার বার্থ তৈরি করা হবে।

একেবারে ১২ একর জমিতে এই প্ল্যান্ট হবে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিউজ ১৮ এর প্রকাশিত খবর অনুযায়ী, যে কোম্পানির কাছে বর্তমানে চেয়ারকার বন্দে ভারত আসন তৈরির চুক্তি রয়েছে। সেই কোম্পানিই শুধুমাত্র বন্দে ভারত ট্রেনের জন্য স্লিপার বার্থ (Vande Bharat Sleeper) তৈরির কাজ করবে।

Vande Bharat Sleeper

পিনাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিথমপুরে বিশাল প্লান্ট তৈরি করবে। আগামী ২০২৫ সালে ওই প্লান্ট কাজ করা শুরু করে দেবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Vande Bharat Sleeper: কোম্পানির চতুর্থ প্লান্ট

সংস্থার প্রেসিডেন্ট অরিহন্ত মেহতা বলেন, বর্তমানে কোম্পানির পিথমপুরে তিনটি প্ল্যান্ট রয়েছে। কাজের চাপ আছে। আর সেই চাপ সামাল দিতেই সংস্থা চতুর্থ প্লান্ট তৈরি করবে বলে জানিয়েছেন মেহতা। যেখানে শুধুই রেলের সিট এভং এ্যাম্বুলেন্স তৈরি করা হবে।

এই প্লান্টের ক্যাপাসিটি হবে প্রায় প্রতি বছর ১৫ হাজার সিট (Vande Bharat Sleeper) বানানো। কোম্পানি ২০২২ সালে রেলওয়ে সিটিং এর ক্ষেত্রে কাজ শুরু করে। ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি চেন্নাই (ICF)-কে আসন সরবরাহ করা শুরু করেছে। বন্দে ভারতের জন্য এই সিট তৈরির কাজ করছে সংস্থা। এমনকি স্লিপার কোচের জন্য বার্থ তৈরি করবে বলেও সংবস্থা। যা তুলনামূলক কিছুটা হালকা হবে বলে খবর।

Vande Bharat Sleeper: কর্মসংস্থান

সংস্থার নয়া প্ল্যান্টে (Vande Bharat Sleeper) বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। বেকারত্ব সমস্যা কিছটা হলেও মিটবে। সংস্থা মোট নিয়োগের ৪০ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে।

Vande Bharat Sleeper: কোয়ালিটির সঙ্গে সমঝোতা নয়

স্লিপার কোচের মাঝের বার্থটা (Vande Bharat Sleeper) বেশ ভারী হয়। তা তা খুলতে এবং ফের আটকে রাখতে অন্তত দুজনের প্রয়োজন হয়। বার্থ যাতে হালকা হয় সেই চেষ্টা চালাচ্ছে সংস্থা। কোয়ালিটির সঙ্গে কোথাও কোনও সমঝোতা হবে না বলে জানিয়েছে সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+