মিশন ২৪-এর ভাবনায় বঙ্গের নেতৃত্বকে কড়া বার্তা, সাফল্যের খোঁজে বিজেপি

মিশন ২৪-এর লক্ষ্যে পথ চলা শুরু বিজেপির। বিজেপির তরফে সাংসদের কড়া বার্তা দেওয়া হল। ২০১৯-এ যে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি, ২০২১-এ সেই সাফল্য ধরে রাখতে পারেনি তারা।

মিশন ২৪-এর লক্ষ্যে পথ চলা শুরু বিজেপির। বিজেপির তরফে সাংসদের কড়া বার্তা দেওয়া হল। ২০১৯-এ যে বিপুল সাফল্য পেয়েছিল বিজেপি, ২০২১-এ সেই সাফল্য ধরে রাখতে পারেনি তারা। একুশের পর বিজেপি আরও পিছিয়ে পড়েছে। এই অবস্থায় ২৪-এর লোকসভা ভোটে ঘুরে দাঁড়াতে নতুন পন্থা নিয়েছে বিজেপি।

২০১৯ পরবর্তী সমীকরণ বাংলায়

২০১৯ পরবর্তী সমীকরণ বাংলায়

২০১৯-এর ভোটে বাংলা থেকে ১৮ জন সাংসদ পেয়েছিল বিজেপি। এখন সেই সাংসদ সংখ্যা কমে ১৬-য় দাঁড়িয়েছে। বাবুল সুপ্রিয় আসানসোল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, তিনি সাংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ওই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছে শত্রুঘ্ন সিনহা। আর বারাপুরের সাংসদ অর্জুন সিং বর্তমানে যোগ দিয়েছেন তৃণমূল। পক্ষান্তরে তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী বিজেপির সঙ্গে রয়েছেন বলেই রাজনৈতিক মহল মনে করে।

বিজেপি শুধু হেরেই চলেছে একুশের পরে

বিজেপি শুধু হেরেই চলেছে একুশের পরে

২০২১-এ বিজেপি আশা করেছিল বাংলার পরিবর্তনের জোয়ার আনবে। কিন্তু প্রচারে পরিকল্পনায় এগিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশ্মায় বিজেপির জয়যাত্রা আটকে যায় ৭৭ আসনেই। বিজেপির হারিয়ে ২০০-র বেশি আসনে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল। তারপর থেকে বিজেপি শুধু হেরেই চলেছে। বিজেপি পিছোতে পিছোতে বামেদের নীচে নেমে গিয়েছে বহু জায়গায়।

আরএসএস সমীক্ষা রিপোর্টের পর কড়া বার্তা

আরএসএস সমীক্ষা রিপোর্টের পর কড়া বার্তা

এই পরিস্থিতিতে বিজেপি চাইছে ২০২৪-এ ঘুরে দাঁড়াতে। ২০১৯-এর সাফল্যকে পাথেয় করে ২০২৪-এ বিজেপি ফের বাংলায় উত্থান ঘটাতে চাইছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই মর্মে বাংলার দলীয় সাংসদদের কড়া বার্তা দিয়েছে। সম্প্রতি আরএসএসের তরফে একটি সমীক্ষা রিপোর্টে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে বাংলায় বিজেপির হাল। তা দেখেই কেন্দ্রীয় নেতৃত্ব নড়েচড়ে বসেছে।

আরএসএস সম্প্রতি যে রিপোর্ট সামনে এনেছে

আরএসএস সম্প্রতি যে রিপোর্ট সামনে এনেছে

আরএসএস সম্প্রতি যে রিপোর্ট সামনে এনেছে তাতে সাম্প্রতির রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ২০২৪-এর লোকসভায় তেমন কোনও আশা দেখা যাচ্ছে না। ২০১৯ পাওয়া ১৮ আসন তাঁরা ধরে রাখতে পারবে না বলেই সমীক্ষা রিপোর্টে প্রকাশ। বড়জোড় দুটি আসন পেতে পারে বিজেপি, এমনই আভাস দেওয়া হয়েছে সমীক্ষায়। তাও দুটি আসন নিশ্চিত নয় বলে সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে।

দলীয় সাংসদদের সরাসরি জনসংযোগের বার্তা

দলীয় সাংসদদের সরাসরি জনসংযোগের বার্তা

এই অবস্থায় বিজেপির তরফে সাফ জানানো হয়েছে, শুধু দলীয় কর্মীসভা বা সমাবেশ করে কিছু হবে না। এলাকার মানুষের কাছে যেতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। তবেই একমাত্র রক্ষা মিলবে। তা না হলে ২০২৪-এর নির্বাচন জয় পাওয়া দুষ্কর হয়ে যাবে এবার। বিজেপির বর্তমান অবস্থান যে এ রাজ্যে এই মুহূর্তে সঠিক নেই তা মনে করিয়েই দলীয় সাংসদদের সরাসরি জনসংযোগের বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সংগঠনকে শক্তিশালী করার বার্তা বিজেপির

সংগঠনকে শক্তিশালী করার বার্তা বিজেপির

বিজেপির কেন্দ্রীয় টিম মনে করছে দল এই মুহূর্তে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দলের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং জনপ্রিয়তা একেবারে তলানিতে। শুধু বড় বড় কথা বলে কোনও লাভ হবে না। অর্থাৎ ডায়লগবাজি ছেড়ে এবার দলের সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে। আর মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের বিশ্বাস অর্জনই একমাত্র পারে বিজেপিকে ফের বাংলায় পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে।

আদি নেতাদের সামনে আনতে হবে, বার্তা নেতৃত্বকে

আদি নেতাদের সামনে আনতে হবে, বার্তা নেতৃত্বকে

কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাংলার দলের আদি নেতা-কর্মীরা বসে গিয়েছে। তাঁদেরকে ফের সক্রিয় করতে হবে। বর্তমান বঙ্গ বিজেপির নেতৃত্বকে বলা হয়েছে আদি নেতাদের সামনে আনতে হবে। তাঁরা ছাড়া বিজেপির চলার পথ মসৃণ হবে না। দলে যাতে অপমানজনক অবস্থায় কোনও আদি নেতারা না পড়েন, তা দেখতে হবে বর্তমান নেতৃত্বকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+