বিজেপির পাখির চোখ ‘স্পেশ্যাল ১৯’-এ! ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় টার্গেট ফিক্সড

বিজেপির পাখির চোখ ‘স্পেশ্যাল ১৯’-এ! ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় টার্গেট ফিক্সড

২০২১-এর বিধানসভায় গোহারা হার এখন অতীত। উপনির্বাচনে হারকেও তোয়াক্কা করছে না বিজেপি। বিজেপি পাখির চোখ করল ২০২৪-এর লোকসভা নির্বাচনকে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসনে জিতে তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি। ২০২৪-এ ফের নির্দিষ্ট লক্ষ্য খাঁড়া করে ফেলল বিজেপি।

বিজেপির স্পেশ্যাল ১৯

বিজেপির স্পেশ্যাল ১৯

বিজেপি এবার ২০২৪-এর লক্ষ্যে স্পেশ্যাল-১৯ ফর্মুলা নিয়ে এগনোর পরিকল্পনা করেছে। এই স্পেশ্যাল ১৯-এর অর্থ হল বাংলার ৪২ লোকসভা কেন্দ্রের মধ্যে বেছে নেওয়া ১৯টি লোকসভা কেন্দ্রে। যে কেন্দ্রগুলিতে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। বিজেপি চাইছে এই ১৯ কেন্দ্রে বিশেষ নজর দিয়ে জয় তুলে নিতে। সেই কারণেই স্পেশ্যাল ১৯ হিসেবে বেছে নেওয়া হয়েছে ১৯টি কেন্দ্রকে।

স্পেশ্যাল ১৯-এ বিজেপির ‘প্রবাস’

স্পেশ্যাল ১৯-এ বিজেপির ‘প্রবাস’

বিজেপি স্পেশ্যাল ১৯-এ ইতিমধ্যেই জনসংযোগ কর্মসূচি নিয়েছে। এই জনসংযোগ কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'প্রবাস'। তা নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। চব্বিশের লক্ষ্যে স্পেশ্যাল ১৯-এ বিজেপি ১৯টি লোকসভা কেন্দ্রকে টার্গেট করেছে। এর ফলে স্পষ্ট বিজেপি ২০২৪-এর লক্ষ্যে এখন থেকেই জোর কদমে ময়দানে নেমে পড়েছে। সমস্ত নির্বাচনের ফলাফলকে পিছনে ফেলে বঙ্গ বিজেপি সার ভেবেছে ২০২৪-এর নির্বাচন জিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠতে।

১৮টি কেন্দ্রের জয়ে অক্সিজেন পায় বিজেপি

১৮টি কেন্দ্রের জয়ে অক্সিজেন পায় বিজেপি

২০১৯-এর লোকসভা ভোটে বাংলার ৪২টি আসনের মধ্যে ১৮টি কেন্দ্রে জিতে বাংলায় উত্থান ঘটিয়েছিল। সেই ১৮টি কেন্দ্রের জয়ই বিজেপিকে অক্সিজেন দিয়েছিল ২০২১-এ তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে পরিবর্তনের ডাক দিতে। কিন্তু একুশের সেই ভোটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আশানুরূপ ফল করতে পারেনি। তাদের মুখ থুবড়ে পড়তে হয়েছিল। ২০০ আসনের লক্ষ্যে ভোট ময়দানে নেমে মাত্র ৭৭-এই থমকে গিয়েছিল বিজেপি।

২৪-এ স্পেশ্যাল ১৯-এর ভাবনা বিজেপির

২৪-এ স্পেশ্যাল ১৯-এর ভাবনা বিজেপির

এই পরিস্থিতিতে বিজেপি ১৯ কেন্দ্রে বিশেষ নজর দিয়েছে লোকসভায়। ১৮টিতে জিতেছিল গতবার। এবার তার থেকে অন্তত একটি বেশি আসনে জিততে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই স্পেশ্যাল ১৯-এর ভাবনা বিজেপির, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপি জয়ের ব্যাপারে আশাবাদী, সেইভাবেই পরিকল্পনা করছে।

বিজেপি লক্ষ্যমাত্রা ২৫টি আসনে

বিজেপি লক্ষ্যমাত্রা ২৫টি আসনে

বিজেপি লক্ষ্যমাত্রা স্থির করে এবার ২৫টি আসনে জেতার। তার মধ্যে ১৯টিতে স্পেশ্যাল দৃষ্টি দেওয়া হয়েছে। একুশে বঙ্গ জয়ের স্বপ্নভঙ্গের পর চব্বিশের লোকসভা নির্বাচনে লক্ষ্য দিয়েছে বিজেপি। সেই কারণে দলকে শক্তিশালী করার লক্ষ্যে বিজেপি বিশেষ জনসংযোগ অভিযান 'প্রবাস' শুরু করেছে। দল যখন আদি-নব্য কোন্দলে বিপর্যস্ত, তখন এই কর্মসূচিতে বিজেপি চাইছে ২০২৪-এর আগে লোকসভা ভোটে কামব্যাক করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+