বিজেপির বাঙালিয়ানা ফের প্রশ্নে! ২৪-এর আগে ‘গৃহযুদ্ধ’ বুমেরাং হতে পারে গেরুয়া শিবিরে
লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে বিজেপির সঙ্কট বাড়ছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় বহিরাগত ইস্যু তুলে মাত দিয়েছিল তৃণমূল। বহিরাগত বিজেপিকে নয়, ঘরের মেয়ে মমতাকেই চেয়েছিল বাংলা। তেমনই ২০২৪-এর আগে বাঙালিয়ানা প্রশ্নে ধাক্কা খেতে পারে বিজেপি।
লোকসভা নির্বাচনের আগে বিশেষ বাকি নেই। বছর ঘুরলেই বেজে যাবে দামামা। তার আগে বিজেপিতে 'গৃহযুদ্ধ' বুমেরাং হতে পারে। গেরুয়া শিবিরের কাছে আরও একটা ধাক্কা লাগতে পারে বিজেপিতে বাঙালি বনাম বহিরাগত সংঘাত। সম্প্রতি বিজেপি পার্টি অফিসে পোস্টার পড়েছে বাঙালিয়ানা নিয়ে, তা-ই তুলে দিয়েছে সেই আশঙ্কার বাতাবরণ।

সম্প্রতি বিজেপির সদর দফতরে সংস্কারের জন্য দিলীপ ঘোষ ও রাহুল সিনহার ঘর ছেড়ে দিতে হয়েছে। তার ফলে ভারতীয় হিন্দু মহাসভার নাম করে পোস্টার পড়েছে। বিজেপিতে বাঙালি বিরোধী বলেও তকমা দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ ও রাহুল সিনহা বাঙালি বলেই তাদের বরাদ্দ ঘর ছেড়ে দিতে হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তৃণমূল যে ইস্যু তুলে একুশের ভোটে বাজি মেরেছিল, সেই একই ইস্যু এখন উঠে পড়েছে হিন্দু মহাসভার তরফে। বিজেপিকে বাঙালি বিরোধী দল বলে তকমা সেঁটে দেওয়া হচ্ছে। এই ধরনের প্রচার বুমেরাং হতে পারে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে। বাংলায় এবার ৩৪ আসন জয়ের টার্গেট নিয়েছে বিজেপি। তারপর এমন প্রচার যে তাদের ফের একবার মুখ থুবড়ে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।
গত বিধানসভা নির্বাচনের ২০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ভোট ময়দানে নেমেছিলেন বিজেপি। জুটেছিল মাত্র ৭৭টি আসন। তারপর এখন আবার তা কমতে কমতে ৭০-এর গণ্ডির নীচে নেমে গিয়েছে। আর তারপর একের পর এক নির্বাচনে জুটেছে পরাজয়। উপনির্বাচন থেকে পঞ্চায়েত কিংবা পুরসভা নির্বাচন-কোথাও কোনও উল্লেখযোগ্য ফল করতে পারেনি বিজেপি।
এমনকী বিজেপি নিজেদের জেতা আসনও ধরে রাখতে পারেনি বিগত দু-আড়াই বছরে। এই অবস্থায় নিজেদের নেতাদের মধ্যেই অন্তর্কলহ লেগে রয়েছে। রাজ্য বিজেপির তিন-চারটি মুখ। বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতি যেমন দুই সমান্তরাল পথে চলেন, বিরোধী দলনেতাও চলেন সমান্তরাল পথে। আর এক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও দলে স্বতন্ত্র।
এই অবস্থায় পোস্টার পড়েছে বিজেপি বাংলা চায়, বাঙালিদের নয়। বাঙালিরা অবহেলিত বঙ্গ বিজেপিতে, এমন আশঙ্কার কথাও ফলাও করে লেখা হয়েছে পোস্টারে। বিজেপিতে দিলীপ ঘোষ বা রাহুল সিনহারা ব্রাত্য। সুকান্ত মজুমদারের মান রাজ্য সভাপতি হিসেবে ততটা উন্নত নয় বলেও দাবি করা হয়েছে পোস্টারে।
ফলে বাঙালি বিরোধী বিজেপির পাশাপাশি বিজেপির গৃহযুদ্ধও সামনে এনে দিয়েছে পোস্টার। রাজ্য বিজেপি আসন্ন লোকসভা ভোটের আহগে পড়েছে গভীর সঙ্কটে। যদিও বিজেপি এইসব অস্বীকার করেছে, তারা বলছে একাংশ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে এইসব অপপ্রচার করছে। বিজেপি ঐক্যবদ্ধ রয়েছে।
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কোনও ভেদাভেদ নেই। শুধু রাহুল সিনহা বা দিলীপদার ঘর ভাঙা হয়নি। সবার ঘরেই হাত পড়েছে। বিজেপি অফিসের রি-মডেলিং হচ্ছে। ঘোলা জলে কেউ মাছ ধরার চেষ্টা করছে। আমরা সচেষ্ট আছি। আমরা ঘপের দাঁড়াবই। ২০২৪-এই বিজেপি বাংলায় ইতিহাস রচনা করবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি











Click it and Unblock the Notifications