২০২৪-এ বিজেপির নজরে বাংলার ৩৬ আসন, কোন ৬টিকে বাদ রাখলেন সুকান্ত-শুভেন্দুরা

২০২৪-এ বিজেপির নজরে বাংলার ৩৬ আসন, কোন ৬টিকে বাদ রাখলেন সুকান্ত-শুভেন্দুরা

২০২১-এ ২০০ আসনের টার্গেট করে লড়াইয়ে নেমেছিল বিজেপি। তা অধরা রয়ে গিয়েছিল। এবার ২০২৪-এ ২০১৯-এর সাফল্যকে 'ডাবল' করার লক্ষ্যমাত্রা প্রস্তুত করেছে বিজেপি। ২০২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি ৩৬টি আসন জিততে চায়। সেই নিরিখে বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে ৬টি আসনকে বাদের খাতায় ফেলেছে তারা।

৬ আসনে নিশ্চিত হার মেনে নিচ্ছে বিজেপি

৬ আসনে নিশ্চিত হার মেনে নিচ্ছে বিজেপি

এখন প্রশ্ন কোন ছটি আসনকে বিজেপি ধর্তব্যের মধ্যে ধরছে না। অর্থাৎ টার্গেটই করছে না বা আরও পরিষ্কার করে বলা যায়, আসনগুলিতে আগে থেকেই হার মেনে নিচ্ছে বিজেপি। যাবতীয় প্রচার-পরিকল্পনা বিজেপির প্রস্তুত ৩৬ আসনের জন্য। বাকি ৬ আসন তাঁরা ছেড়ে দিচ্ছেন নিশ্চিত হার মেনে। এই ৬টি আসন কী কী তা জানলে ওয়াকিবহাল মহল চমকে উঠতে বাধ্য।

স্পেশ্যাল ১৯ কর্মসূচিতে বিজেপির লক্ষ্যমাত্রা

স্পেশ্যাল ১৯ কর্মসূচিতে বিজেপির লক্ষ্যমাত্রা

গোটা দেশের মধ্যেই বেশ কিছু আসনকে বেছে নিয়ে 'প্রবাস' কর্মসূচি শুরু করেছে বিজেপি। দেশের মোট ১৪৪টি আসনকে তারা বেছে নিয়েছে। আর তার মধ্যে বাংলার ১৯টি আসন রয়েছে। অর্থাৎ স্পেশ্যাল ১৯ কর্মসূচিতে বিজেপির লক্ষ্যমাত্রা স্থির হতেই তাজ্জব রাজনৈতিক মহল। বাংলায় তাহলে জেতা আসন ১৮টি আর স্পেশ্যাল ১৯টি। মোট ৩৭টি আসন? যদিও বিজেপি সূত্রের খবর ৩৬টি।

কাঁথিও বাদ, নেই ৩৬ আসনের মধ্যে

কাঁথিও বাদ, নেই ৩৬ আসনের মধ্যে

অবাককাণ্ড বিজেপির নজরে থাকা ৩৬ আসনের মধ্যে নেই শুভেন্দু অধিকারীর পিতৃদেব শিশির অধিকারীর কাঁথি আসনটি। তবে কি শুভেন্দু অধিকারী নিজের ঘরের কেন্দ্রেই হার মেনে নিচ্ছেন? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি শুভেন্দু-শিশিরদের গড় কাঁথি এখন বিজেপির কাছে অতি কঠিন আসনের মধ্যে একটি? সেই কারণেই বাদ রাখা হয়েছে আসনটি? নাকি অন্য কোনও সমীকরণ রয়েছে এর মধ্যে?

শুভেন্দুর কাঁথি কঠিন বিজেপির!

শুভেন্দুর কাঁথি কঠিন বিজেপির!

বিজেপি বাংলা-সহ সারা দেশে ১৪৪টি আসন বেছে নিয়েছে, যেখানে কম ব্যবধানে তারা হেরেছিল। জয় পাওয়ার আসনের সঙ্গে তাঁদের নজরে তেমনই ১৪৪টি আসন রয়েছে। এছাড়া কিছু আসন বাদ দেওয়া হয়েছে, যেগুলি বিজেপির কাছে অতি কঠিন। এখন সেই তালিকায় পড়েছে বাংলার ছটি আসন। আর তার মধ্যে রয়েছে বঙ্গ বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবার জেতা আসনটিও।

কোন ৬টি আসন ‘বাদ’ বিজেপির

কোন ৬টি আসন ‘বাদ’ বিজেপির

রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি ৬টি আসন তাদের ভাবনার বাইরে রাখছে। এমন ৬টি আসনের মধ্যে মুর্শিদাবাদ জেলারই তিনটি রয়েছে। আর রয়েছে উত্তর ২৪ পরগনার দুটি এবং পূর্ব মেদিনীপুরের একটি। বাদের তালিকায় থাকা আসনগুলি হল- বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বসিরহাট, বারাসত এবং কাঁথি। এই ৬টি কেন্দ্রকে এবার বিজেপি টার্গেট করছে না।

স্পেশ্যাল ১৯-এর মধ্যে আসানসোল!

স্পেশ্যাল ১৯-এর মধ্যে আসানসোল!

কেন্দ্রীয় বিজেপি জয় পেয়েছিল ১৮টি আসনে। তার বাইরে ১৯টি আসনে শক্তিবৃদ্ধির উদ্যোগ নিয়েছে সে জন্য তারা ১৩ জন মন্ত্রীর একটি দল বানিয়ে রাজ্যে পাঠাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় ও ভিনরাজ্যের মন্ত্রীরা রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধির কাজ করবেন। শুভেন্দু অধিকারী ৩৬টি আসন টার্গেটের কথা বলেছিলেন। সেই অঙ্কে বিজেপির স্পেশ্যাল ১৯-এর সঙ্গে এই মুহূর্তে বাংলায় বিজেপির হাতে থাকা ১৭টি জেতা আসন ধরা হচ্ছে বলেই অভিমত রাজনৈতিক মহলের একাংশের। কারণ বাবুল সুপ্রিয় দল ছাড়ার পর আসানসোল আসনটি বিজেপি হারিয়েছে, তা বর্তমানে তৃণমূলের দখলে। অর্থাৎ আসানসোল আসনটি বিজেপি রাখছে স্পেশ্যাল ১৯-এর মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+