বিধানসভা ভোট সামনে, অনলাইনে ভোটার কার্ডে আপনার ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন জানুন
অনলাইনে ভোটার কার্ডে আপনার ঠিকানা কী ভাবে পরিবর্তন করবেন জানুন
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মরশুম শুরু হয়ে গিয়েছে। দেশের পাঁচ রাজ্যে ফেব্রুয়ারিতেই বিধানসভা নির্বাচন শুরু হবে। এরকম পরিস্থিতিতে আপনার ভোট দেওয়ার জন্য আপনার কাছে ভোটার আইডি কার্ড হওয়া খুবই প্রয়োজন। এটা জেনে রাখুন যে ভোটার আইডি কার্ডের সাহায্যে প্রতিটি ভোটার দেশের পৌরসভা, রাজ্য এবং জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। এছাড়াও ভোটার কার্ড খুবই জরুরি পরিচয় পত্রগুলির মধ্যে অন্যতম। এটা ছাড়াও আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডি কার্ডও পরিচয় পত্র হিসাবে ব্যবহৃত হয়। হোটেলে বুকিং থেকে শুরু করে হাসপাতাল, শ্মশান ঘাটেও এই পরিচয় পত্রগুলির ব্যবহার আজকাল খুব তীব্রমাত্রা দেখা গিয়েছে।

ঠিকানা বদল করতে হয়
এমতাবস্থায় ভোটার আইডি কার্ডে সময়ে সময়ে অনেক পরিবর্তন আনতে হয়। অনেক সময় মেয়েদের বিয়ের জন্য বাড়ি বদল বা গন্তব্য পরিবর্তনের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন করতে হয়। আপনিও যদি অনলাইনে ভোটার আইডি কার্ড পরিবর্তন করতে চান, তবে তা আপনি খুব সহজে করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই বাড়ির ঠিকানা পরিবর্তনের পুরো প্রক্রিয়া সম্পর্কে।

এভাবে বদলে ফেলুন ভোটার আইডি কার্ডের ঠিকানা
১) ভোটার আইডি কার্ডে ঠিকানা বদলানোর জন্য প্রথমে আপনাকে রাষ্ট্রীয় মতদাতা সেবা পোর্টালে যেতে হবে। www.nvsp.in-এ ক্লিক করুন।
২) এরপর এখানে আপনাকে 'কারেকশন অফ এন্ট্রিস ইড় ইলেকটোরাল রোল' বিভাগে গিয়ে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনাকে ৮ নম্বর ফর্ম দেখাবে। এর ওপর ক্লিক করবেন।
৪) এরপর এখানে কঞলিক করুন। আপনাকে এরপর ভোটার কার্ডে কারেকশনের বিকল্প দেখাবে।
৫) এরপর আপনাকে রাজ্য, বিধনসভা বা সংসদীয় ক্ষেত্রের তথ্যের জায়গা পূরণ করুন।
৬) এরপর ইলেক্টোরল রোল (Electoral Roll Number) নম্বর, লিঙ্গ, পরিবারে মা-বাবা বা স্বামীর পরিচয়ের জায়গাটি পূরণ করুন।
৭) এরপর যে তথ্য আপনি বদলাতে চান সেটা বেছে নিন
৮) এরপর মোবাইল নম্বর ও ইমেল আইডি দিন।
৯) এরপর সাবমিট করে দিন।
১০) আপনার তথ্য যাচাইকরণের পর আপনাকে ভোটার আইডি কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

অনলাইনে হয় সব কাজ
এখন অনলাইনে ভোটার কার্ড সংক্রান্ত একাধিক পরিষেবা দিয়ে থাকে জাতীয় নির্বাচন কমিশন। মনে রাখবেন, নির্দিষ্ট একটি এলাকার ঠিকানা সম্বলিত একটি মাত্র ভোটার আইডি কার্ডই একজন নাগরিকের কাছে থাকা বাঞ্ছনীয় । অতিরিক্ত ব্যবহার করলে আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হয়

ভারতীয় নাগরিকদের পরিচয় পত্র
ভোটার আইডি কার্ড হল ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ভারতীয় নাগরিকদের দেওয়া একটি পরিচয়পত্র। এটি একজন ভারতীয় নাগরিকের পরিচয় প্রমাণ বা ঠিকানা প্রমাণ হিসাবেও কাজ করে। নির্বাচনের সময় আপনার ভোট দেওয়ার জন্য আপনার অবশ্যই একটি ভোটার আইডি কার্ড থাকতে হবে। এই কার্ডটি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য বৈধ নয়, এমন অনেক সরকারি স্কিম রয়েছে যেখানে এটির প্রয়োজন হয়৷ ভারতের নির্বাচন কমিশনের মতে, ভোট দেওয়ার যোগ্য প্রত্যেক নাগরিকের একটি ভোটার আইডি কার্ড থাকতে হবে।












Click it and Unblock the Notifications