যেন টাইম বোমা! সূর্যের ১০ গুণ বড় নক্ষত্রকে বিস্ফোরিত হতে দেখেন জ্যোতির্বিজ্ঞানীরা
সূর্যের থেকেও বেশ কয়েকগুণ বড় একটি নক্ষত্রে বিস্ফোরিত হয়ে একটি সুপারনোভা তৈরি করল। জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবার এমনই এক দৃশ্যের সাক্ষী থাকলেন। লাল সুপারজায়ান্টের সুপারনোভা তৈরির দৃশ্য ক্যামেরাবন্দি রিয়েল-টাইমে।
সূর্যের থেকেও বেশ কয়েকগুণ বড় একটি নক্ষত্রে বিস্ফোরিত হয়ে একটি সুপারনোভা তৈরি করল। জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবার এমনই এক দৃশ্যের সাক্ষী থাকলেন। লাল সুপারজায়ান্টের সুপারনোভা তৈরির দৃশ্য ক্যামেরাবন্দি রিয়েল-টাইমে। রিয়েল-টাইমে একটি লাল দৈত্যের নাটকীয় পরিণতি চিত্রিত হয়েছে, যা বিশাল তারার আত্ম-ধ্বংস বলে ব্যাখ্যা করা হয়েছে।

নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকদের নেতৃত্বে একটি দল গত ১৩০ দিনে লাল সুপারজায়ান্টটিকে পর্যবেক্ষণ করেছে। ক্রমেই তা মারাত্মক বিস্ফোরণের দিকে গিয়েছে। এই নতুন আবিষ্কারে জানা গিয়েছে, লাল সুপারজায়ান্টরা তাদের মৃত্যুর আগে তুলনামূলকভাবে শান্ত থাকে। তারপর অগ্ন্যুৎপাত বা আলোকছটা ছড়িয়ে দেয়।
দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা বলেছেন, বিবর্তনের শেষ বছরগুলিতে বিশাল নক্ষত্রের আচরণ সম্পূর্ণরূপে সীমাবদ্ধ থাকে না। নতুন পর্যবেক্ষণগুলিতে জানা গিয়েছে, বিস্ফোরণের আগে চূড়ান্ত বছরে একটি লাল সুপারজায়েন্ট থেকে উজ্জ্বল বিকিরণ হতে থাকে। এই নক্ষত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে শুরু করে তখন।
গবেষণার প্রধান লেখক উইন জ্যাকবসন-গ্যালান বলেন, "বিশাল নক্ষত্ররা মারা যাওয়ার আগে কী করে তা আমাদের বোঝার ক্ষেত্রে এটি একটি অগ্রগতি। একটি লাল সুপারজায়ান্ট নক্ষত্রে প্রাক-সুপারনোভা কার্যকলাপের সরাসরি শনাক্তকরণ একটি সাধারণ টাইপ।সুপারনোভাতে এর আগে কখনও এমনটা দেখা যায়নি। প্রথমবারের মতো, আমরা দেখেছি যে লাল সুপারজায়ান্ট তারকা বিস্ফোরিত হয়।
২০২০ সালে হাওয়াই ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি প্যান-স্টারস ইউনিভার্সিটি দ্বারা সর্বপ্রথম ধ্বংসপ্রাপ্ত নক্ষত্রটি শনাক্ত করা হয়েছিল। লাল সুপারজায়েন্ট থেকে প্রচুর পরিমাণে আলো বিকিরণ করার কারণে নক্ষত্রটি শনাক্ত করা সহজ হয়। এক মাস পরে একটি সুপারনোভা আকাশকে আলোকিত করেছিল। ওই ফ্ল্যাশটি জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা ক্যামেরাবন্দি হয়েছিল কারণ তারা সুপারনোভা ২০২০টিএলএফ নামে শক্তিশালী বিস্ফোরণের প্রথম স্পেকট্রাম পেয়েছে।
হাওয়াইয়ের মাউনাকেয়াতে ডব্লুএম কেক অবজারভেটরির লো-রেজোলিউশন ইমেজিং স্পেকট্রোমিটার ব্যবহার করে। গবেষকরা বিস্ফোরণের সময় নক্ষত্রের চারপাশে ঘন বৃত্তাকার উপাদানের প্রত্যক্ষ প্রমাণ খুঁজে পেয়েছেন বলেও জানানো হয়েছে। গবেষকরা জানিয়েছেন, "এটি একটি টিকিং টাইম বোমার মতো। আমরা একটি মৃত লাল সুপারজায়ান্ট নক্ষত্রে এমন ধ্বংসাত্মক কার্যকলাপ আগে দেখিনি। আমরা দেখতে পাই, এটি প্রথমে আলোক নির্গমন করে, তারপরে ভেঙে পড়ে।
এই তথ্যের উপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা বলেন যে, এসএন ২০২০টিএলএফ পৃথিবী থেকে প্রায় ১২০ মিলিয়ন আলোকবর্ষ দূরে। এনজিসি ৫৭৩১ গ্যালাক্সিতে অবস্থিত লাল সুপারজায়েন্ট নক্ষত্রটি সূর্যের চেয়ে ১০ গুণ বড়। এই আবিষ্কারের মাধ্যমে যে সমস্ত নতুন 'অজানা' দিক উন্মোচিত হয়েছে তার জন্য আমরা সবচেয়ে বেশি উত্তেজিত।












Click it and Unblock the Notifications