বিপরীত গতিতে চলে যাবেন শনিদেব, ধন-সম্পদ লাভের প্রবল সম্ভাবনা এইসব রাশির

বিপরীত গতিতে চলে যাবেন শনিদেব, ধন-সম্পদ লাভের প্রবল সম্ভাবনা এইসব রাশির

জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনও গ্রহের স্থানান্তর সকল রাশির জাতক জাতিকাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে। এই বছরে ১২টি গ্রহই বিভিন্ন সময়ে নিজের রাশি, নক্ষত্র বা স্থান পরিবর্তন করছে। সেইমতই ইতিমধ্যে একবার স্থান পরিবর্তন করেছেন কর্মফলের দাতা শনিদেব। কিন্তু আবার তিনি আগামী ১২ জুলাই মকর রাশিতে পিছিয়ে যাচ্ছেন। বক্রী, মানে যে কোনও গ্রহের বিপরীত দিকের গতিবিধিকে বোঝানো হয়। অর্থাৎ শনিদেব এখন কুম্ভ রাশি থেকে মকর রাশিতে পিছিয়ে যেতে চলেছেন যা সমস্ত রাশিকে প্রভাবিত করবে, তব এরই মধ্যে কিছু রাশি আছে যেগুলি এই সময়ে বিশেষ আর্থিক সুবিধা পেতে পারে। জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী।


মেষ রাশি

মেষ রাশি

শনিদেব এই রাশির দশম ঘরে অবস্থান করবেন, যাকে কর্মক্ষেত্র ও চাকরির স্থান বলা হয়। তাই এই সময়ে এই রাশির অর্থ ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। এছাড়াও, এই সময়ে এই রাশির ব্যক্তিরা কোনও নতুন চাকরির অফার পেতে পারেন বা মাইনেতে ইনক্রিমেন্ট কিংবা পদোন্নতি পেতে পারেন। এই সময়ে ব্যবসায় ভাল অর্থ উপার্জন করতে পারবেন। এর পাশাপাশি, এই সময়ে কাজের শৈলীতেও উন্নতি হবে, যে কারণে কর্মক্ষেত্রে প্রসংশা পেতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের এই বিপরীত গতি বেশ ভালোই ফল দিতে চলেছে। এই সময় কাজের ক্ষেত্রে ভালো অগ্রগতি হবে। যার ফলে অফিসের কর্তারা খুশি হতে পারেন। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত সেই সকল ব্যক্তিরা এই সময় সাফল্য পেতে পারেন। কাজের ক্ষেত্রে কোনও উঁচু পদ পেতে পারেন। এর পাশাপাশি, স্টক মার্কেটে ভাল অর্থ উপার্জন করতে পারেন। তবে শনিদেব এই রাশিতে কোন অবস্থানে করতে চলেছেন তার উপর ভিত্তি করেই এই রাশির জীবন প্রভাবিত হতে চলেছে।

ধনু রাশি

ধনু রাশি

শনিদেবের এই বিপরীতমুখী অবস্থান ধনু রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। শনি এই রাশির দ্বিতীয় ঘরে বিপরীতমুখী অবস্থানে বসতে চলেছে। এই স্থান অর্থ ও বক্তৃতার স্থান। তাই এই সময়ে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, এই সময়ে অনেকদিন ধরে আটকে থাকা অর্থ পেতে পারেন। অন্যদিকে, যাঁদের কর্মজীবন বক্তৃতার সঙ্গে জড়িত, তাঁদের জন্যও এই সময়টা খুব ভালো হতে চলেছে। সেই সঙ্গে যানবাহন ও জমি, সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্যও সময়টি শুভ। এই সময়ে সম্পত্তি কেনার জন্য ভালো সুযোগ আসবে। এছাড়াও, এই সময়ে আপনি রাজনীতিতে সাফল্য পেতে পারেন এবং দলে কোনও পদ পেতে পারেন। ব্যবসা যদি শনি গ্রহের জিনিসপত্রের সঙ্গে সম্পর্কিত হয় তবে বিশেষ সুবিধা পেতে পারেন। এই সময় ফিরোজা প্রবাল পরতে পারেন তাতে আরও শুভ ফল পাওয়া যাবে।

মীন রাশি

মীন রাশি

শনিরবিপরীতমুখী অবস্থান এই রাশির জন্য উপকারী প্রমাণিত হতে পারে। শনি মীন রাশির একাদশ ঘরে অবস্থান করতে চলেছে, যাকে বলা হয় আয় ও লাভের স্থান। তাই এই সময়ের মধ্যে এই রাশির আয় বাড়তে পারে। এর পাশাপাশি আয়ের নতুন উৎসও তৈরি হবে। ব্যবসায় নতুন সম্পর্ক তৈরি হতে পারে। একই সময়ে ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন। এছাড়াও, ব্যবসায় লাভ ভাল হবে। এই রাশির জাতকদের ব্যবসা বা কর্মজীবন যদি বৃহস্পতি গ্রহের বস্তুর সঙ্গে সম্পর্কিত হয় তবে এই সময়টি উপকারী হতে চলেছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+