শনিদেবের বিপরীত গতিতে ব্যাপক লাভ হবে এইসব রাশির, মজবুত হবে আর্থিক ভাগ্য

শনিদেবের বিপরীত গতিতে ব্যাপক লাভ হবে এইসব রাশির, মজবুত হবে আর্থিক ভাগ্য

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হলেন শনি। সেইসঙ্গে শনিদেবকে সবথেকে প্রভাবশালী গ্রহ হিসেবেও বিবেচিত করা হয়ে থাকে। রাশিচক্রের সবকটি রাশিতে স্থানান্তর করতে শনিদেবের গড়ে ৩০ বছর সময় লাগে। এই সময় শনিদেব তাঁর অন্যতম শাসিত রাশি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থানে রয়েছেন। গত ২৯ এপ্রিল যাত্রা করে শনি প্রায় ৩০ বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। তবে আগামী ১২ জুলাই পুনরায় শনি মকর রাশিতে প্রবেশ করবেন এবং বিপরীতমুখী গতি অনুসরণ করবেন। এই অবস্থানে শনির যাত্রা সমস্ত রাশির জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে। কিন্তু এরই মধ্যে কিছু রাশি আছে যারা এই স্থান পরিবর্তনের ফলে বিশেষ সুবিধা পাবে। জেনে নেওয়া যাক এই সময়ে কোন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ ফল দান করতে চলেছেন শনিদেব।

বৃষ রাশি

বৃষ রাশি

শনির বিপরীতমুখী গমনের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অভূতপূর্ব উন্নতি ঘটবে। চাকরির ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা বড় কোনও পদ পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাঁরা নতুন ভালো চাকরি পাবেন। সেই সঙ্গে যারা নতুন কোনও ব্যবসা শুরু করতে চান তাঁদের জন্যও এই সময়টা খুব ভালো হবে। শনি সকল আটকে থাকা কাজ সম্পন্ন করবেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে, সেই কারণে অর্থ লাভ হবে। এই সময় এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আয়ের ব্যাপক বৃদ্ধি হবে, যা আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। এই সময় এই রাশির ব্যক্তিদের অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা কেটে যাবে। এবং সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি হবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই অবস্থান পরিবর্তন বিশেষ লাভ দিতে চলেছে। এই সময় এই রাশির ক্ষেত্রে কাজের মাধ্যমে আয় বাড়বে। আর যার ফলে পরিবারের আর্থিক অবস্থা ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা অনেক লাভ পেতে চলেছেন। এবং সেই সঙ্গে নানা রকম ভাবে আয়ের উৎস বৃদ্ধি হতে চলেছে। শনির আশীর্বাদে এই সময় সকল জাতক জাতিকার জীবনেই কর্মে উন্নতি হবে।

 ধনু রাশি

ধনু রাশি

শনিদেব এই সময় ধনু রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থ প্রদান করতে চলেছেন। এই সময় এই রাশির ব্যক্তিদের আর্থিক অবস্থা ভালো হবে। অনেক দিন ধরে কোনও জায়গায় আটকে থাকা টাকা এই সময় পাওয়া যাবে। শেয়ার বাজারে আর্থিক বিনিয়োগ থেকে লাভ হবে। এই সময় কেউ কেউ প্রত্যাশার চেয়ে বেশি আয় করতে পারেন যাতে আগামী দিনে আর্থিক চিন্তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও থাকবে। চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের জন্যও এই সময় ভালোই লাভজনক হতে চলেছে। এই সময় ব্যবসা বাড়াতে বিনিয়োগ করলেও তা শুভ হবে।

মীন রাশি

মীন রাশি

বিপরীতমুখী অবস্থানে শনির গমন মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক সুবিধা দেবে। চাকরি এবং ব্যবসায় এই সময় এই রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। আয় বাড়বে এবং নতুন উৎস থেকে আয় হবে। সামগ্রিকভাবে এই রাশির আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি করতে পারেন। এই সময় পদোন্নতি, অর্থ, প্রতিপত্তি সবই লাভ হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+